বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বোন তুমি, বন্ধু তুমি
এই প্রথম ভিক্টোরিয়াস সিক্রেটের মডেল হয়ে বোন গিগি হাদিদের সঙ্গে র‌্যাম্পে হাঁটলেন বেলা হাদিদ। সেই আনন্দ প্রকাশ করলেন ইনস্টাগ্রামে বোনের সঙ্গে কাটানো একটি মুহূর্তের ছবি পোস্ট করে। দুই বোনের পরনে ছিল মিলিয়ে পরা পোশাক। সাদা প্যান্ট আর কালো টপ, তার ওপরে কালো জ্যাকেট। সঙ্গে কালো হিল বুট। শুধু বোন নয়, গিগিকে নিজের বন্ধু বলেই সেখানে উল্লেখ করলেন বেলা।
সূত্র: ইনস্টাগ্রাম

.
.

বিবারের ছুটির দুপুর
ইউরোপে ট্যুর শেষ করে লস অ্যাঞ্জেলেসে ফিরেছেন জাস্টিন বিবার। আর ছুটির পুরো দিনটি কাটিয়েছেন দুজন বয়োজ্যেষ্ঠ ভক্তের সঙ্গে। মধ্যাহ্নভোজের সময় একটি পত্রিকার ক্যামেরায় ধরা পড়লেন তিনি। পরনে ছিল সবুজ রঙের হালকা স্পোর্টস জ্যাকেট, ছেঁড়াফাটা জিনস আর পছন্দের সাদা স্নিকার। সূত্র: জাস্ট জারড্

.
.

যুবরাজের বিয়ে
ভারতের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় যুবরাজ সিং কদিন আগেই জোড় বাঁধলেন অভিনেত্রী কাম মডেল হেজেলের সঙ্গে। দুজনের বিয়ের পোশাক ছিল লাল রঙের। আর বিয়ের পরবর্তী অনুষ্ঠানে যুবরাজ পরলেন কালো ভেলভেটের শেরওয়ানি। হেজেল পরেছিলেন সাদা ফুলহাতায় জোড়া কালো শেরওয়ানি ছাঁটের বিয়ের পোশাক, ওপরে সোনালি সুতো ও মুক্তোর কাজ করা। সূত্র : ভোগ