বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর, নতুন ফ্যাশন। কিছুর রেশ রয়ে যায় পরের বছরের জন্য। আর কিছু শেষ হয়ে যায় বছর ফুরোতেই। ইন্টারনেটঘুরে বিশ্বজুড়ে ফ্যাশন আর সৌন্দর্যের ২০১৬ সালের ধারা আর আগামী বছরের পূর্বাভাস তুলে ধরা হলো

জরি মাখা হাইলাইটার
জরি মাখা হাইলাইটার

জরি মাখা হাইলাইটার
ভ্রুর নিচে, চোখের কোণে এমনকি কাজলরেখাতেও প্রচুর জরি মাখা হাইলাইটারের ছোঁয়া থাকবে আগামী বছরের শুরুতেই। বিশেষ করে বসন্তে। ইউরোপ ও প্যারিসের প্রতিটি ফ্যাশনশোতে দেখা গেছে এর প্রভাব।

কোণ তোলা চোখের রেখা
কোণ তোলা চোখের রেখা

কোণ তোলা চোখের রেখা
কাজলে এবং লাইনারে চোখের কোণ টানা সাজ ঠাঁই করে নেবে ২০১৭-এর সাজসজ্জায়। শ্যাডোর প্রভাব কমবে এবং কাজলরেখাই প্রাধান্য পাবে চোখের পাতায়। ফ্যাশন আউট

উঁচু হিল
উঁচু হিল

উঁচু হিল
পাঁচ ই​িঞ্চ কিংবা আরও উঁচু হিলের একটা জোয়ার শুরু হয়েছিল ২০১৬ সালের ফ্যাশনজুড়ে। এবার সেটার সমাপ্তি হতে যাচ্ছে। ২০১৭ সালে পার্টির সব জুতা মেতে উঠবে মেটাল রঙে। রোজ গোল্ডেনের শেডগুলোই ফুটে উঠবে আগামী বছরে।

নতুন রং
নতুন রং

নতুন রং
২০১৭ সালের রং কী জানেন? সবুজ। বলা ভালো, সবজে। প্যান্টনি কালার ইনস্টিটিউট প্রতিবছরেই একটি রং নির্দিষ্ট করে দেয়, ২০১৭ সালের রংটি হবে সবুজ এবং এর আশপাশের শেডগুলো।সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলোতে প্রকৃতির সতেজতার আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেই এই রং বেছে নিয়েছে তারা।

ঠোঁটে গাঢ় শেড
ঠোঁটে গাঢ় শেড

ঠোঁটে গাঢ় শেড
লিপস্টিকের শেড কালো হতে যাচ্ছে আগামী বছর। কালো, কালচে লাল, নীল, ডিপ মেরুন, কফি, গাঢ় বাদামি এবং চকলেটের মতো শেড ঠাঁই করে নেবে বিউটি ট্রেন্ডে।
সূত্র : বন্ড স্যালাড

ভোগ ইন্ডিয়ায় বাংলাদেশ
ভোগ ইন্ডিয়ায় বাংলাদেশ

ভোগ ইন্ডিয়ায় বাংলাদেশ
ফ্যাশন সাময়িকী ভোগ ইন্ডিয়ার অক্টোবর মাসের প্রচ্ছদে মডেল হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ভারত থেকে প্রকাশিত এই সাময়িকীর নবম বর্ষপূর্তির বিশেষ সংখ্যা হিসেবে সার্কভুক্ত ছয়টি দেশের ছয়জন জনপ্রিয় মডেলকে বেছে নেওয়া হয় প্রচ্ছদের জন্য। এ ছাড়া ভোগ ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদনে লা বেলা বিউটি স্যালনের স্বত্বাধিকারী সাদিয়া মঈন বাংলাদেশের মেকআপ ধারা নিয়ে বলেছেন। ফ্যাশন হাউস আনোখির ডিজাইনার ও স্বত্বাধিকারী হুমায়রা খানের পোশাকও তুলে ধরা হয় এই সংখ্যায়। দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সাতজন ডিজাইনার মিলে তৈরি করেছেন একটি পোশাক। ‘ট্র্যাভেলিং জ্যাকেট’ নামের এই পোশাকের একপাশে জামদানি ও খাদি কাপড় দিয়ে নকশা করেছেন হুমায়রা। ব্যবহার করা হয়েছে আয়নাও। জ্যাকেটে বাংলায় জুড়ে দিয়েছেন দুটি শব্দও—মানবতাই ভালোবাসা। এর বাইরে ফ্যাশন ডিজাইনার ও চিত্রশিল্পী আনিলা হক ভোগ ইন্ডিয়ার অক্টোবর সংখ্যায় লিখেছেন বাংলাদেশ নিয়ে। ‘ইনসাইডার আউট’ শিরোনামে এ লেখায় ঢাকায় বেড়ানোর জায়গা, রেস্তোরাঁ, কেনাকাটার জায়গা ​ইত্যাদি তথ্য রয়েছে।  এ ছাড়া ভোগ ইন্ডিয়ার চলতি সংখ্যায় বাংলাদেশের জীবনযাপনের বিভিন্ন প্রতিবেদনে যুক্ত ছিলেন ডিজাইনার বিবি রাসেল, ফারসিদ মাহমুদ, আলোকচিত্রী শহিদুল আলম, বেসরকারি সংস্থা বহ্নিশিখার উদ্যোক্তা তাসাফি হোসাইন, শিল্পী আয়েশা সুলতানা, চিত্রশিল্পী রানা বেগম, শরিফা ইয়াসমীন কবির। পোশাকের ব্র্যান্ড আড়ং, অরণ্য, বাংলাদেশি চলচ্চিত্র মাটির ময়না ও অবসরযাপন কেন্দ্র দুসাই রিসোর্টের কথাও উল্লেখ আছে। এই সংখ্যায় বাংলাদেশের পুরো অংশের সূত্রধর (অ্যাডভাইজার) ছিলেন লেখক সাজিয়া ওমর ও শিল্প সংগ্রাহক নাদিয়া সামদানি। কৃতজ্ঞতা জানানো হয়েছে তাঁদেরও।

ডেনিম লেগিংস
ডেনিম লেগিংস

ডেনিম লেগিংস
আঁটোসাঁটো এবং ভাঁজ পড়া জিনসের ফ্যাশন শেষ হতে চলেছে ২০১৭তে। তার বদলে ভিনটেজ শিলট ধাঁচের প্যান্টগুলো জায়গা করে নেবে আলমারিতে।
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী
সূত্র : ইয়াহু, ভোগ ইউ কে, ভোগ প্যারিস, ভোগ ইন্ডিয়া, প্যান্টোনি কালার ইনস্টিটিউট, রিফাইনারি ২৯, সেল্ফ, পিন্টারেস্ট এবং এসেন্স ডটকম