বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটালি পোর্টম্যান
নাটালি পোর্টম্যান
জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

লালগালিচায়...
পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গালা পর্ব হয়ে গেল ২ জানুয়ারি। সেই লাল গালিচায় হাজির হয়েছিলেন অভিনেত্রী এবং হবু মা নাটালি পোর্টম্যান। নেভি রঙে বোনা উলের মেঝে ছোঁয়া দিওরের ক্রেপ গাউন আর স্টিভ ম্যাডেনের হিলে মায়ের মতোই কোমল দেখাচ্ছিল ব্ল্যাক সোয়ান খ্যাত এই তারকাকে।
সূত্র: ইউ এস ম্যাগাজিন
জ্যাকুলিনের অনুপ্রেরণা
একটি টিভি টক শোতে কিছুদিন আগেই হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। টার্টল নেক গলা, ঝালর দেওয়া হাতা আর স্লিট প্যান্টের পোশাকটি তৈরি হয়েছে সাম্প্রতিক ফ্যাশন উইকের অনুপ্রেরণায়। সাদা স্কার্ট আর লাল ব্লাউজে কিছুদিন আগেই দেখা গেছে শ্রদ্ধা কাপুরকেও। সূত্র: পিংক ভিলা

সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

সাধারণেই ফ্যাশনেবল
ফ্যাশনসচেতন তরুণদের মনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত জায়গা করে নিয়েছেন অনেক আগে। এয়ারপোর্টে এবার ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি, পুরোপুরি ক্যাজুয়াল লুকে। স্ট্রাইপড টি-শার্ট, গাঢ় নীল ডেনিম আর অলিভ রঙের সোয়েটশার্ট আর ধূসর শ‌ুতে তাকে লাগছিল পাশের বাড়ির ছেলেটির মতোই। সূত্র: মিস মালিনী

কাইলি জেনার
কাইলি জেনার


আই নয় কাইশ্যাডো

নতুন বছরে কাইলি জেনার নিয়ে আসছেন নতুন চমক। তাঁর নিজস্ব ব্র্যান্ড কাইশ্যাডো নামের কসমেটিকস লাইনে এবার আসছে ১২ শেডের পিচরঙা প্যালেট। গত বছরে হয়ে যাওয়া নিউইয়র্ক ফ্যাশন উইক থেকে তিনি এই প্রেরণা পেয়েছেন বলে জানা গেছে। সূত্র: কাইলি কসমেটিকস

জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

রাজকন্যার সাজে
হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের স্টাইল সব সময়ই নজর কাড়ে ফ্যাশন সাময়িকীগুলোর। হালের সাড়া সাজানো সিনেমা প্যাসেঞ্জার-এর প্রচারণা অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন ধবধবে সাদা দিওরের গাউনে, পুরোপুরি রাজকন্যার সাজে। সূত্র: জাস্ট জারড
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী