বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
.
.

এত দিন পর চিঠি
ফিওনা নামের এক ভক্ত চিঠি লিখেছিলেন বিশ্বখ্যাত সুপার মডেল কেট মসকে, ভালোবাসা জানিয়ে। আরও অনুরোধ করেছিলেন, কেটের একটি অটোগ্রাফ এবং প্রেমিক জনি ডেপের সঙ্গে তোলা একটি ছবির। এক মিনিট! জনি ডেপ কেটের প্রেমিক? জি, তখন তা-ই ছিল। কারণ, চিঠিটি ২৩ বছর আগে পাঠানো যে! কেটের মেইলের উত্তর দেয় যে এজেন্সি, তারা সম্প্রতি এই চিঠি প্রকাশ করে উত্তর দিয়েছে। সূত্র: ইনস্টাগ্রাম

.
.

চুলে বিয়ের খোঁপা
পোশাকের জাঁকজমক নয়, চুলের নিপাট সাজ দিয়েই সবার মন কেড়ে নিলেন হলিউড অভিনেত্রী জেসিকা চেস্টেইন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তাঁর উজ্জ্বল মেহেদি রং চুলগুলোকে সাজিয়েছিলেন ব্রাইড বান বা বউয়ের বিশেষ খোঁপায়। নীলচে রঙের প্রাডা গ্রাউনকে ছাপিয়ে ঝকঝক করছিল তাঁর চুল আর হাসি। সূত্র: হলিউড লাইফ

.
.

বিয়ের পোশাকে অনুষ্ঠানে
জমকালো বিয়ের পোশাক। সেটাতেই বাজিমাত করলেন অনুষ্ঠানে। কারণ, ভক্তদের চোখে সারাহ জেসিকা পার্কারের পোশাকই ছিল সেরা। ইনস্টাগ্রাম অন্তত সেই খবর দিচ্ছে। এ বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি পরেছিলেন ভেরা ওয়াংয়ের তৈরি একটি বিয়ের পোশাক। সেই পোশাকের ছবিতে তিনি প্রথম ১৯ ঘণ্টাতেই পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৯৯৯ লাইক। সূত্র: ইনস্টাগ্রাম

.
.

প্রচ্ছদে ম্যাডোনা
বিখ্যাত সাময়িকী হার্পারস বাজার-এর ফেব্রুয়ারি ২০১৭ সংখ্যার প্রচ্ছদ হয়েছেন ম্যাডোনা। আর এতেই তিনি বুঝিয়ে দিয়েছেন, বয়স কোনো ব্যাপার নয়। কারণ, ছবিতে দেখা যাচ্ছে সবার হৃদয়ে কাঁপন তোলা সেই পপস্টার ম্যাডোনাকেই। প্রচ্ছদ ফটোশুটে তিনি গুচি, প্রাডা, দিওর, মার্ক জ্যাকবসসহ বিশ্বখ্যাত অনেক নামী ব্র্যান্ডের পোশাক ও অনুষঙ্গ পরেছেন। সূত্র: হার্পারস বাজার

.
.

নতুন ছবি
গেল ১০ তারিখে ছিল জন্মদিন। এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে কাবিল। সব মিলিয়ে বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের সময় যাচ্ছে ভালোই। এই উপলক্ষে ভক্তদের জন্য তিনি প্রকাশ করলেন কিছু স্টাইলের ছবি। সাদা শার্ট আর কালো প্যান্টেই ঋত্বিক করেছেন বাজিমাত। আর ছবিগুলো তুলেছেন তাঁর পছন্দের গ্রিক আলোকচিত্রী এরিকস আন্দ্রিউ। সূত্র: মিস মালিনী
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী