বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই বছরের চুল
লম্বা, কোমরসমান চুল—এই বছরের ধারা হিসেবে চলছে আন্তর্জাতিক ফ্যাশনে। আলাদা এক্সটেনশনজুড়ে, ঘন, সোজা ও দীর্ঘ একঢাল চুলের ফ্যাশনে দেখা যাচ্ছে কিম কার্দেশিয়ান, বিয়ন্সে, কাইলি জেনার, জেসিকা অ্যালবা, নিকি মিনাজসহ আরিয়ানা গ্রান্ডের মতো আরও অনেক তারকাকে। ইনস্টাগ্রাম

.
.

লোটির ক্লজেট থেকে
সুপার মডেল কেট মসের ছোট বোন লোটি মসের বাছাই করা পছন্দে বসন্তের পোশাকগুলোর ওপরে অনলাইনে একটি ছবির অ্যালবাম প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন হার্পারস বাজার। সেখানে লোটি পরেছেন গোলাপি-লাল ফার, নীল কোট, ডিজিটাল গ্রাফিকস করা বেগুনি ও চেকের কাজ করা উজ্জ্বল লাল কিছু পোশাক। হার্পারস বাজার

.
.

সব্যসাচীর সাজে আলিয়া
ব্রিটিশ ম্যাগাজিন হার্পারস বাজারের মার্চ সংখ্যার প্রচ্ছদে দেখা গেল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে আলিয়ার নতুন রূপে চমকে গেছেন অনেকেই। ইন্ডিয়া টুডে
গ্রন্থনা: নকশা প্রতিবেদক

.
.