বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

নীলাম্বরী ভূমি

দমলাগাকেহ্যাইসা সিনেমা দিয়েই প্রথম সবার নজর কাড়েন ভূমি পেদনেকার। নায়িকা মানেই জিরো ফিগার—এই ধারণাকে বদলে দিয়ে বাড়তি ওজন নিয়েই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। সময়ের সঙ্গে এবার নিজেকেই বদলে নিয়েছেন ভূমি। সম্প্রতি তাঁকে দেখা গেল রেনু ট্যান্ডনের ফ্যাশন শোতে। ইন্ডিয়া কোচার উইক ২০১৭-তে রেনু সিয়ান কালেকশনের বিশেষ একটি পোশাকে মঞ্চে আনেন ভূমিকে। সারারা ধাঁচের এই পোশাকের ওপরের অংশে বড় গলার নীল জ্যাকেট। যেখানে সোনালি জরির ফুলেল নকশা। নীলের সঙ্গে সোনালি সুতা ও জরির এই কাজ বাড়িয়েছে পোশাকের জৌলুশ। সূত্র: মিডডে

noname
noname

রিয়ানার পাওয়ার স্যুট

পোশাক-ভাবনার ক্ষেত্রে বরাবরই ভিন্নতার পরিচয় দেন সংগীততারকা রিয়ানা। একবার তো রীতিমতো হৃদয়াকৃতির পোশাকে বাজিমাত করেছিলেন রাস্তায়। সম্প্রতি গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোনের সঙ্গে দেখা করতে। ভিন্নতা আনতে সেখানে একটু ঢোলা ট্রাউজার স্যুট পরে যান এই গায়িকা। ফ্যাশনজ্ঞানহীন লোকেরা হয়তো ভাববেন এ আবার বিশেষ কী! কিন্তু আনুষ্ঠানিক পোশাকের বাইরে এসে খানিকটা ভিন্নতা আনতে ডিওরের এমন পোশাক বেছে নেওয়াকে রিয়ানা সাধুবাদই পাচ্ছেন ফ্যাশনসচেতনদের।
সূত্র: গার্ডিয়ান

লরেন গুডগারের জাম্পস্যুট

ইংলিশ টিভি উপস্থাপক ও মডেল লরেন গুডগারের সর্বশেষ রূপ দেখে কে বলবে যে কদিন আগেও মারাত্মক অসুস্থতায় ভুগছিলেন। গলা দিয়ে কথাও বেরোচ্ছিল না। অসুখ থেকে ফেরার আগেই তাই বিছানা ছেড়ে হাজির হলেন লন্ডনে অ্যান সামারসের উদ্বোধনী অনুষ্ঠানে। বাউন্স করা কোঁকড়ানো চুলে যে তাকে মানিয়েছে, সেটাই বলেছেন ফ্যাশনবোদ্ধারা। অসুস্থতা ঢাকতে মুখে নিয়েছিলেন হালকা মেকআপ। নিজের লুকটাকে আরও বেশি গুছিয়ে তুলতে ক্রিশ্চিয়ান লুবোটানের রুপালি রঙের ক্রসওভার হিল পরেছিলেন লরেন। সূত্র: ডেইলি মেইল

গ্রন্থনা:শর্মিলাসিনড্রেলা