বিশ্বজুড়ে ফ্যাশন

নিখুঁত স্থূলকায় মডেল
স্থূলকায় মানুষদের পোশাক নিয়ে ভালোই উন্মাদনা চলছে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে। সম্প্রতি স্থূলকায় মডেল হিসেবে সম্ভবত সবচেয়ে মানানসই মানুষকে বেছে নিল ফ্যাশন ব্র্যান্ড ফরেভার টোয়েন্টি ওয়ান। তাদের নতুন প্লাস সাইজ অ্যাকটিভ ওয়্যার (ভারী কোনো কাজে থাকার সময়ে পরার বিশেষ পোশাক) সম্ভারের মডেল হয়েছেন অ্যাসলে গ্রাহাম। অ্যাসলে বেশ সাড়া তুলেছেন নিজের দেহকাঠামোকে সহজভাবে গ্রহণ করার বিষয়ে প্রচারণা চালিয়ে। এফ টোয়েন্টি ওয়ানের হয়ে এবার তিনি তুলে ধরবেন এক্স ও ট্রিপল এক্স সাইজের পুলওভার, হুডি, ক্যাপ্রি লেগিংস ইত্যাদি। সূত্র: র্যা কড্

গিনেথের বিউটি লাইন
ঘোষণা হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। এ মাসে হলো বাস্তবায়ন। প্রাকৃতিক উপাদানে তৈরি সৌন্দর্য পণ্য নিজের বিউটি লাইন নিয়ে এলেন অভিনেত্রী গিনেথ প্যালট্রো। জুস বিউটির সৌন্দর্য বিজ্ঞানীদের সঙ্গে মিলে এই সম্ভার গিনেথ সাজিয়েছেন নিজের সৃজনশীলতায়। এতে থাকছে সিলিকনসবিহীন প্রাইমার, ফাউন্ডেশন, লিপ ও চিক কালারসহ ৭৮টি সৌন্দর্য পণ্য।
সূত্র: র্যা কড্

শিশুদের জন্য লুই ভুটন
শিশুদের জরুরি অবস্থা মোকাবিলায় ইউনিসেফের সঙ্গে জোড় বাঁধল লুই ভুটন। এই উদ্যোগের অংশ হিসেবে সিলভার লকইট নামের একটি বিশেষ গয়না বিক্রির প্রতি ৫০০ থেকে ২০০ ডলার ইউনিসেফের তহবিলে দান করবে তারা। এই চুক্তি থাকছে আগামী তিন বছর পর্যন্ত। সূত্র: ফ্যাশন টাইমস
কী আছে ওই ব্যাগে!
ব্রিটিশ রাজদম্পতির ছোট্ট রাজপুত্তুর গুটি গুটি চলেছে স্কুলে। কাঁধে ছোট্ট ব্যাগ। কী আছে ওই ব্যাগে? ছোট্ট লাল খেলনা ট্রেন, না নতুন রঙের বাক্স? নাকি টিফিনব্যাগে ভরা নাম না জানা মিষ্টি মধুর ফলমূল? অত ছোট্ট একটা ব্যাগে আসলে কী নেওয়া সম্ভব? এত এত প্রশ্নের জন্ম দিয়ে কিছুদিন আগেই স্কুলে ভর্তি হয়েছে প্রিন্স জর্জ। মা ডাচেস অব কেমব্রিজ, কেট মিডলটন ছেলের প্রথম স্কুলে যাওয়ার এমনি দুটি ছবি ছেড়ে দিয়েছেন ইন্সটাগ্রামে। তাতেই সাড়া পড়ে গেছে রাজকুমার আর তার ছোট্ট আদুরে স্কুলব্যাগ নিয়ে। সূত্র: ইনস্টাগ্রাম

