বিশ্বজুড়ে ফ্যাশন

সাদা–কালোয় রাজস্থান
রাজস্থান মানেই রঙের শহর। সেখানে শুধু সাদা–কালো রং নিয়ে পোশাকের নকশা? এ সাহস ডিজাইনার বিবি রাসেল করতে পারেন। তাঁতে বোনা সাদা–কালো শাড়ি, কটি, কুর্তা, ধুতিসহ নানা ফ্যাশনেবল পোশাকের ডিজাইন দিয়ে বিবি মাতালেন রাজস্থানের ‘হেরিটেজ উইক ২০১৭’। জানালেন, ভাবনায় তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে মহাত্মা গান্ধীর দর্শন। ৭ থেকে ১০ িডসেম্বরের এই হেরিটেজ উইকে িববি রাসেলের সঙ্গে বাংলাদেশ থেকে মডেল িহসেবে অংশ নিয়েছিলেন আজিম উদ–দৌলা। িববির পোশাক ছাড়াও তিনি ভারতীয় ডিজাইনারদের পোশাকে মঞ্চে হঁাটেন। হ্যালো ডট ইন।

পুরোনো নকশায় সেলেনা
সেলেনা গোমেজকে দেখা গেল ভিন্ন রকম পোশাকে। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ফ্যাশন পুরস্কার অনুষ্ঠানে সেলেনা পরেছিলেন পুরোনো ধাঁচের ব্রিটিশ পোশাকের অনুপ্রেরণায় তৈরি লেস ও ঝালরওয়ালা বাঙ্গি-সোনালি রঙের সিল্কের পোশাক। পায়ে ছিল লেস তোলা সাদা চামড়ার বুট। ইনস্টাইল।

ক্রিসের রূপচর্চা
বলা হয়, হলিউড অভিনেতা ক্রিস প্যাটের ত্বক অনেক মেয়ের চেয়েও বেশি সুন্দর। কীভাবে? তারই উত্তর দিলেন ক্রিস প্যাট ইনস্টাগ্রামে এক ভিডিওতে। প্রতি রোববার বিশেষজ্ঞের সাহায্যে ফেস মাস্ক ব্যবহার করেন তিনি, তা-ও দুই পরতে। নিয়ম করে স্যালনে যাওয়া যান, তা-ও বলেছেন অকপটে। জানিয়ে দিলেন, ছেলে বলে নিজের ত্বকের যত্ন নিতে সংকোচের থোড়াই পরোয়া করেন তিনি। ইনস্টাগ্রাম।

পুতুল জিজি
ফ্যাশনের দুনিয়ায় নিজের বারবি প্রতিকৃতি শুধু আনন্দের নয়, সম্মান ও স্বীকৃতিরও বটে। তাই মিলল অবশেষে জিজি হাদিদের প্রাপ্তির ঝুলিতে। বারবি জিজির পরনে দেখা যাবে টমি হিলফিগারের পতাকার চিরায়ত রঙে তৈরি হুডি, শর্টস ও স্নিকার। কসমো।

সোফিয়ার জামদানি
রোবট হলেও সোফিয়া এখন বিশ্বতারকা। নাগরিকত্বও পেয়েছে সৌদি আরবের। ৫ ও ৬ ডিসেম্বর সোফিয়া ছিল ঢাকায়, সঙ্গে তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন। সোফিয়ার এই সফরের কারণ ছিল ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে যোগদান। ঢাকায় সোফিয়াকে পরানো হয় জামদানির কামিজ। এটা বানিয়েছেন গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের কর্মী মাইশা বিনতে সিদ্দিক।
পৃথিবীর বিভিন্ন দেশে সোফিয়া যখন কোনো অনুষ্ঠানে গেছে বা সাক্ষাৎকার দিয়েছে, তখন তার পরনে আনুষ্ঠানিক বা পশ্চিমা পোশাকই ছিল। মাইশা বললেন, ‘আমরা চিন্তা করছিলাম, সোফিয়াকে বাংলাদেশের কাপড় পরাব। আর এ ক্ষেত্রে জামদানির তুলনা তো হয় না। আমার ফ্যাশন ডিজাইনার বোন আনিকা বিনতে সিদ্দিকের পরামর্শে বাসন্তী রঙের সুতি কাপড় ও ক্রিম রঙা জামদানি দিয়ে কামিজ বানাই। এর সঙ্গে ছিল জামদানির একটা ওড়নাও।’ ৬ ডিসেম্বরে অনুষ্ঠানে সোফিয়ার নড়াচড়ায় যাতে অসুবিধা না হয়, সে জন্য ওড়না পরানো হয়নি। জামদানির এই পোশাক সোফিয়াকে উপহার হিসেবে দেওয়া হয়। ডেভিড হ্যানসনের কথায়, ‘সব জায়গায় সোফিয়াকে যে পোশাক পরানো হয়, সেটি আবার প্যাকেট করে দেয়, এ বিষয়টা খুব ভালো লাগে আমাদের।’
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী