বিশ্বজুড়ে ফ্যাশন

ক্যাটরিনার সাদা পোশাক
গোড়ালি অবধি লম্বা অফ শোল্ডার শিফনের সাদা পোশাকে সাজের টিউটোরিয়াল মিলল ক্যাটরিনার কাছ থেকে। সাদা পোশাকের সঙ্গে সেজেছিলেন গাঢ় মেকআপে। গভীরভাবে আঁকা চোখ আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। সাদা পোশাকে ক্যাটরিনার নতুন মেকআপ লাইনই ছিল আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।
সূত্র: পিঙ্কভিলা

রিচার কালো-সাদা
পোলকা ডটের এখন নানা রং, নানা রূপ। ছোট থেকে বড় নানা ধরনের পোলকা ডট এখন রাজত্ব করে বেড়াচ্ছে ফ্যাশন দুনিয়ায়। সেই স্রোতেই এবার ভাসলেন রিচা চাড্ডা। কালোর ওপর সাদা সাদা পোলকা ডটের পোশাকটি বুহুর। পায়ের সুন্দর কালো হিলটি ন্যাস্টিগালের। স্টাইলিং করেছেন তিনি নিজে। সূত্র: ইনস্টাগ্রাম

টাবুর লেহেঙ্গা
ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনের শো–স্টপার টাবু। র্যাম্পে সাদা-কালো ফুলেল নকশার রুপালি ও সোনালি বর্ডার দেওয়া লেহেঙ্গায় ঝলমলে ছিলেন তিনি। গৌরাঙ্গ সাহার ডিজাইনে পোশাকটিতে সোনালি ও রুপালি বর্ডারের ব্লাউজের সঙ্গে ছিল সিল্কের ওড়না। খালি পায়েই র্যাম্পে আসেন টাবু। কোমরে ছিল একটি কোমরবন্ধ আর কানে ঝুমকা। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিয়ারার হ্যাট
ভেতরের কিছু বদল এলে, বাইরের কিছুতেও বদল আসে। এমনটাই মনে করেন কবির সিংয়ের প্রেমিকা কিয়ারা আদভানি। ভাবনার সেই সুপারপাওয়ার যেন দেখা গেল কিয়ারার হ্যাটেও। চাঁপা সাদারঙা হ্যাটের মধ্য দিয়ে সূর্যরশ্মি এসে পড়েছে কিয়ারার মুখে। আর কানে বহুরঙা দুল। স্নিগ্ধই বটে। সূত্র: ইনস্টাগ্রাম
গ্রন্থনা: শর্মিলা সিনড্রেলা