বিশ্বজুড়ে ফ্যাশন

সোনালিতে ফেরা
‘সুলতান সুলেমান’ সিরিয়ালের খাতিরে চুল রাঙিয়েছিলেন মেহেদির রঙে। অবশেষে নিজের চেনা সোনালিতেই ফিরলেন হুররাম সুলতান খ্যাত মেরিয়েম উজেরলি। কিছুদিন আগেই নিজের এক ঢাল সোনালি চুল ছেড়ে একটি সাদামাটা ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। সঙ্গে ছিল হালকা বেণির কাজ।
সূত্র: ফেসবুক

নখের জন্য
মুখে নয়, হাতেও নয়। নখে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিবি ক্রিম মেখে আলোচনায় এলেন সংগীত তারকা রিহানা। এই বছরের গ্র্যামি অনুষ্ঠানে নখের প্রাকৃতিক রং ফোটাতে এই বুদ্ধি করেছিলেন তিনি।
সূত্র: ইঅনলাইন

নতুন বুট
ফুলেল নকশার বুটের সমাহার দেখা গেল এবারের লন্ডন ফ্যাশন উইকে। একটু হিল তোলা বা সামনে চোখা করা রঙিন জুতো তো ছিলই। তবে আরডেম, আরথার্টিনের মতো ব্র্যান্ডগুলোর ফিতের সঙ্গে বুটের মতো ভারী হিলগুলোতে ফুলের কাজ করা নজর কেড়েছে বেশি।
সূত্র: লন্ডন ফ্যাশন উইক

অবশেষে প্যারিস
শহর নয়, কথা হচ্ছে মাইকেল জ্যাকসন-তনয়া প্যারিস জ্যাকসনের ব্যাপারে। এই প্রথম কোনো বড় প্রকাশনার প্রচ্ছদে এলেন তিনি। সিআর ফ্যাশন ইস্যু প্রচ্ছদের জন্য তিনি পরেছেন নীল রঙের একটি গুচ্চির পোশাক।
সূত্র: সিআর ফ্যাশন বুক
গ্রন্থনা: নকশা প্রতিবেদক
