বিশ্বজুড়ে ফ্যাশন

এমার পরিবেশবান্ধব পথে অ্যানা
পশ্চিমে পরিবেশবান্ধব পোশাকের চল তুমুলে উঠছে। কিছুদিন আগেই বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার লাল-সাদা গাউন নিয়ে আবার আলোচনায় এসেছিলেন এমা ওয়াটসন। কেলভিন ক্লেইনের প্লাস্টিকের বোতলে তৈরি ডেনিমে শিরোনাম হয়েছিলেন ফেরেল উইলিয়ামসও। এবার রেড কার্পেটে পরিবেশবান্ধব পোশাকে দেখা গেল আরেক হলিউড তারকা অ্যানা হাথওয়েকে। কলোজাল সিনেমার প্রচারণার জন্য রেড কার্পেটের পোশাক হিসেবে তিনি বেছে নিয়েছেন আরমানির তৈরি একটি কালো গাউন। কসমোপলিটন

ক্যাপ্রি আবারও
সেই সত্তরের ক্যাপ্রি ফিরছে আবারও। তবে লম্বায় একটু বড় হয়ে। অন্তত সুপারমডেল গিগি হাদিদ এ নিয়ে বিন্দুমাত্র সংশয় রাখছেন না। শুধু তিনিই নন; অভিনেত্রী দিয়ানে ক্রুগার, সোফিয়া ভারগারাকেও দেখা গেল ক্যাপ্রি জিন্সে। ই-অনলাইন

শহিদের প্রথম প্রচ্ছদ
সব পত্রিকায় নয় অবশ্যই। বিয়ে নিয়ে করা কোনো ম্যাগাজিনের প্রচ্ছদে এই প্রথম এলেন বলিউডের অভিনেতা শহিদ কাপুর। হার্পারস বাজার ম্যাগাজিনের প্রচ্ছদে পোশাকের চাইতে শহিদের চুলের কোয়ার্ক স্টাইল সুনাম কুড়াচ্ছে বেশি।
হার্পারস বাজার
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী