নতুন বছরের সূচনা দিনে বিশ্বরঙের প্রতিষ্ঠাবিার্ষিকীর আয়োজনে যমুনা ফিউচার পার্কে বসবে চাঁদের হাট। উপস্থিত থাকবেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, আফসানা মিমি, সাদিয়া ইসলাম মৌ, আঁখি আলমগীর, ফেরদৌস আহমেদ, জয়া আহসান, অপু বিশ্বাস, কনাসহ একঝাঁক তারকা।
বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা এ আয়োজনকে জমকালো করতে চান। তিনি বলেন, ‘২০ ডিসেম্বর ছিল বিশ্বরঙের ২৬তম জন্মদিন। বেশ কিছু কারণে সেদিন কোনো আয়োজন করতে পারিনি। তবে ১ জানুয়ারি আমরা জমকালো একটি আয়োজন রেখেছি যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙের আউটলেটে। সেদিন আমাদের শুভেচ্ছা জানাতে দেশের নানা অঙ্গনের স্বনামধন্য তারকারা হাজির হবেন। আশা করছি, চমৎকার দিন কাটবে সবাইকে নিয়ে।’
সিকি শতকের পথচলায় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের ক্রেতা, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব সাহা।
এ উদযাপনের মধ্য দিয়ে প্রতিকূল সময়ের বিষণ্নতা কেটে নতুন সূচনা হবে বলেই বিশ্বাস বিপ্লব সাহার।
১ জানুয়ারি ২৬ বছর উদযাপনের অনুষ্ঠানে বিশ্বরঙ আয়োজিত কিছু মিউজিক ভিডিও প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।