বিয়ে নিয়ে বর্ণিল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল জামদানিতে বধূবেশে ফ্যাশন শোর মঞ্চে মৌসুমী। সাজ: ​পারসোনা, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, গয়না: ডায়মন্ড ওয়ার্ল্ড, ছবি: সাইফুল ইসলাম
লাল জামদানিতে বধূবেশে ফ্যাশন শোর মঞ্চে মৌসুমী। সাজ: ​পারসোনা, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, গয়না: ডায়মন্ড ওয়ার্ল্ড, ছবি: সাইফুল ইসলাম

বিয়ের বাজার দেশেই—সানসিল্ক–নকশা বিয়ে উৎ​সব দারুণভাবেই প্রমাণ করে দিল এই বার্তার সারকথা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০ ও ২১ জানুয়ারি বিয়ের সব অনুষঙ্গ নিয়ে অনুষ্ঠিত এই উৎ​সবে দেশের সেরা ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো দে​খিয়েছে যে বিয়ের সব কেনাকাটা ও আয়োজন দেশেই করা সম্ভব। উৎ​সব শেষ হয় বিয়ের নাচ, ফ্যাশন শো এবং বিয়ের খাবার দিয়ে। দেশীয় পোশাক, অনুষঙ্গ ও সাজে ফ্যাশন শো মাতিয়েছেন তারকা এবং মডেলরা। ছিল রূপবিশেষজ্ঞদের সিগনেচার সাজের কিউও। দুই দিনের মে​লায় দর্শকেরা বিয়ের নানা পণ্য ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি বিয়ের সাজ–পোশাক, ছবি তোলার নানা টিপস পেয়েছেন। এটি ছিল বিয়ে উৎ​সবের তৃতীয় আয়োজন। প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা এবং ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক উৎ​সবের আয়োজক। ঝলমলে এ বিয়ে উৎ​সবের নানা কিছু থাকছে এবারের নকশায়।