বৈশাখী পোশাকের পসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ারে কড়া নাড়ছে পয়লা বৈশাখ। দেশীয় পোশাকের দোকানগুলোতে চলছে ধুমসে কেনাকাটা। ব্যস্ততার কারণে দোকানগুলো ঘুরে ঘুরে দেখে পোশাক কেনার সময় নেই? আপনাদের জন্যই এই আয়োজন। দেশীয় পোশাকের দোকানগুলোতে বিশেষ নকশার যেসব পোশাক এসেছে, চলুন এক নজরে দেখে নিই একবার।

আড়ং
আড়ং

আড়ং
প্রাচীন স্থাপনাগুলোর নকশা এবার আড়ংয়ের পোশাকে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আলপনার নকশার উজ্জ্বল লতা, পাতা, ফুল নকশা হিসেবে থাকছে পোশাকে। আড়ংয়ে এবারের কামিজের কাটে দেখা যাবে দুই লেয়ারের নকশা। কামিজের ওপরের অংশে থাকবে সুতি কাপড়ের ব্যবহার, নিচে থাকবে সিল্ক বা জর্জেট। ওপরের অংশে থাকবে বাটিক, না হলে হাতের কাজের ব্যবহার নিচের লেয়ারে থাকবে প্রিন্টের নকশা।

দেশাল
দেশাল

দেশাল
মাটির সরাচিত্রে মাছের যে নকশা থাকে, তা-ই এবার তুলে ধরা হয়েছে দেশালের পোশাকে। দেশালের কামিজগুলোতে ওপরের দিকে কাজের প্রাধান্য থাকছে না। তার পরিবর্তে কামিজের নিচের অংশে মূল নকশাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। একইভাবে শাড়ির আঁচলে ফুটে উঠেছে সরার প্যাঁচার নকশা।

অঞ্জনস
অঞ্জনস

অঞ্জনস
সাপ-লুডুর নকশা স্থান পেয়েছে অঞ্জনসের পোশাকের ক্যানভাসে। এ ছাড়া কাঠের ওপর খোদাই করা নকশাও বৈশাখের পোশাকে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জামদানি শাড়িতে যে নকশা ফুটিয়ে তোলা হয়, কামিজের কলিতে আনা হয়েছে সেই নকশার ছাঁচ।

রঙ বাংলাদেশ
রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ
সন্দেশের ছাঁচের নকশাও যে পোশাকের মোটিফ হিসেবে ব্যবহার করা যায়, তা করে দেখিয়েছেন রঙ বাংলাদেশের নকশাবিদেরা। পাশাপাশি পটুয়া কামরুল হাসানের চিত্রকর্মের কিছু থিম মোটিফ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে।

সাদাকালো
সাদাকালো

সাদাকালো
নকশি কাঁথার সেলাইয়ের ফোঁড় নকশা হিসেবে ব্যবহার করেছে সাদাকালো। তবে শুধু কালো কাপড়ে নয়, সাদা কাপড়ে সাদা রঙে নকশি কাঁথার ফোঁড় ব্লকের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

নগরদোলা
নগরদোলা

নগরদোলা
মঙ্গল শোভাযাত্রার মুখোশ ময়ূর মোটিফ হিসেবে স্থান পেয়েছে নগরদোলার পোশাকে। উজ্জ্বল সব রঙের ব্যবহারে ব্লকের কাজে এসব মোটিফ তুলে ধরা হয়েছে কাপড়ে।

বিবিয়ানা
বিবিয়ানা

বিবিয়ানা
বাংলা কবিতায় যেসব পাখির কথা বলা আছে, সেসব কবিতার পঙ্‌ক্তি এবং পাখির নকশা দিয়ে অলংকৃত করা হয়েছে বিবিয়ানার পোশাক। শাড়ি, সালোয়ার, কামিজের পাশাপাশি স্কার্ট, টপ, পালাজ্জোর আয়োজনও থাকছে এখানে।

নিপুণ
নিপুণ

নিপুণ
গামছার কাপড়ের কুর্তা এবারে নিপুণের বৈশাখের মূল আকর্ষণ। বিভিন্ন কাটছাঁটের কুর্তায় কুচির ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। কামিজের ওপরে পরার জন্য গামছার পাশাপাশি ব্লকের কটির আয়োজন থাকছে নিপুণে।

বিবি প্রোডাকশন
বিবি প্রোডাকশন

বিবি প্রোডাকশন
গামছার পাশাপাশি বাটিকের পোশাকের আয়োজন থাকছে বিবি প্রোডাকশনে। শাড়ির পাশাপাশি ব্লাউজ, ওড়না, পালাজ্জো, কুর্তা তৈরি করা হয়েছে বাটিকের কাপড়ে।