ভালোবাসার দিনে তারকাদের ভালোবাসা, পর্ব ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসন্ত এসে গেছে। তার ওপর আজ আবার ভালোবাসার দিন। সব মিলিয়ে ভালোবাসায় রঙিন সামাজিক যোগাযোগমাধ্যম। বাংলা বর্ষপঞ্জি অনুসারে গাছের পাতা, ফুল থেকে শুরু করে মানুষের মনেও লেগেছে বসন্ত। দেশি ও বিদেশি তারকারা ভক্তদের সঙ্গে বিশেষ দিনটি ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন প্রিয় মানুষের সঙ্গে তোলা ছবি। চোখ বুলিয়ে নেওয়া যাক তেমনই কিছু ছবিতে। এখানে প্রকাশিত হলো দ্বিতীয় ও শেষ পর্ব।
১ / ১০
ভালোবাসা দিবসে ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম জুটি। ভিক্টোরিয়া লিখেছেন, ২৫ বসন্ত পেরিয়ে এখনো ডেভিডই তাঁর ভ্যালেনটাইন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
ভালোবাসা দিবসে আমির খানের মেয়ে ইরা তাঁর প্রেমিকের সঙ্গে প্রকাশ করেছেন বিকেলে বিশ্রাম নেওয়ার এই ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘যেই জুটি বিকেলে একসঙ্গে ঘুমায়, তাঁদের সম্পর্ক টিকে যায়...’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
২০১২ সালে স্বামী গৌতম কিসলুর সঙ্গে তোলা ছবিটি প্রকাশ করেছেন কাজল আগরওয়াল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বামী আনন্দ আহুজার সঙ্গে ছবিটি প্রকাশ করে সোনম কাপুর লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হয় না।’ দীর্ঘদিন তিনি বলিউড থেকে দূরে, ব্যবসায়িক কাজে লন্ডনে আছেন স্বামী, তাঁর সঙ্গেই থাকছেন সোনম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
করণ সিং গ্রোভার স্ত্রী বিপাশা বসুর সঙ্গে এই ছবি প্রকাশ করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
রিচা চাড্ডা আর আলী ফজলের প্রেমের কথা কে না জানে! ঝাপসা ছবিটি প্রকাশ করে আলী ফজল তাঁর প্রেমিকাকে জানিয়েছেন ভালোবাসা দিবসের শুভেচ্ছা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
রণবীর সিং স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ট্যাগ করে প্রকাশ করেছেন এই ছবি। অবশ্য ভালোবাসা দিবস পর্যন্ত অপেক্ষা করেননি। আগের দিনই ছবিটি প্রকাশ করে আলোড়ন ফেলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
ভালোবাসা দিবসে এই ছবি প্রকাশ করে নোরা ফতেহি জানিয়েছেন, তিনি এখনো ‘সিঙ্গেল’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায় এই ছবি প্রকাশ করে একই সঙ্গে ফাল্গুন আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ভালোবাসা দিবস সামনে রেখে রণবীর কাপুর আর আলিয়া ভাটের ছবিটি প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। ছবিটি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটে তোলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে