মালয়েশিয়ার ফ্যাশন উইকে আফসানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার বরনিও ফ্যাশন উইক ২০১৭-তে বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী অংশ নেন। কাতার, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের ১৮ জন ফ্যাশন ডিজাইনার ৭ থেকে ৯ জুলাই এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন। আফসানা বলেন, ‘আমার বিভিন্ন সময়ের কাজগুলো দেখে আয়োজকেরা আমন্ত্রণ পাঠায়। এই ফ্যাশন শোতে ১০টি পোশাক নিয়ে আমি অংশ নিই। সব ছিল সাদা রঙের। “ওয়াক অব হ্যাপিনেস” থিমের পোশাকগুলো পরে খালি পায়ে মডেলরা র্যাম্পে হাঁটেন।’
আফসানা চেষ্টা করেছেন পোশাকগুলোর মাধ্যমে মাতৃভাষা, সমাজ, দেশ, প্রকৃতি, পরবর্তী প্রজন্মের জন্য করণীয়গুলো তুলে ধরার। তিনি বলেন, ‘বাঘসহ প্রাণীদের বাঁচানো, বৃক্ষ রক্ষা, নদী রক্ষা, কার্বনের পরিমাণ কমানো, যুদ্ধ না করে শান্তি, নেশা থেকে দূরে থাকা, ধর্ষণ প্রতিরোধসহ মোট ১০টি বক্তব্য তুলে ধরেছি নকশার মাধ্যমে।’