মিনিড্রেসেই বিয়ে সারলেন কোর্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ভোগ ম্যাগাজিন শিরোনাম করেছে, কোর্টনি বিয়েতে কী পরবেন, তা নিয়ে যত জল্পনা কল্পনা হয়েছে, তার সবই বৃথা। সবাইকে অবাক করে দিয়ে মিনিড্রেসে বিয়ে সারলেন তিনি। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল কোর্টনি কার্ডাশিয়ান ৪৩–এ দাঁড়িয়ে প্রথমবার বললেন, ‘আই ডু’। বর রক ব্যান্ড ব্লিঙ্ক–১৮২–এর ড্রামার ট্রাভিস বার্কার। কোর্টনির এটি প্রথম বিয়ে হলেও ট্রাভিস এর আগে আরও দুবার বিয়ের আসরের মধ্যমণি হয়েছেন।

কোর্টনি ও ট্রাভিস বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রীতি মেনে চুমু খাচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়েতে উপস্থিত ছিল এই দুজনের চার সন্তান। সাবেক প্রেমিক স্কট ডিসিকের সঙ্গে কোর্টনির তিন সন্তান। মাসুন ড্যাশ ডিসিক, পেনেলপ স্কটল্যান্ড ডিসিক ও রেজিন অ্যান্টন ডিসিক। এর ভেতর সাত বছর বয়সী ছেলে মাসুন মায়ের বিয়ের আংটি বহন করেছে। অন্যদিকে ৪৬ বছর বয়সী ট্রাভিসের আবার ২৩ বছর বয়সী একটা মেয়ে আছে। নাম আতিয়ানা। পেনেলপ, রেজিন ও আতিয়ানা—এই তিনজন কোর্টনির বিয়েতে হয়েছে ‘ব্রাইডস মেইডস’।

মায়ের সঙ্গে কোর্টনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়েতে কোর্টনির পরনে ছিল সাদা ‘মিনিড্রেস’। সেই পোশাকের সঙ্গী হয়েছিল লম্বা লেইসের ভেইল। সেই ভেইলে ছিল ‘মেরি’র মুখ আঁকা। মিনি ড্রেসের সামনে ছিল ‘রক্তাক্ত হৃদয়ে’র চিহ্ন। বর ট্রাভিসের পরনে ছিল টাক্সিডো। এই দুজনের সন্তানেরাও বাবা ও মায়ের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছিলেন। আর এসব পোশাক নেওয়া হয়েছে ডলচে অ্যান্ড গাবানা থেকে।  

ভেইলটি আকর্ষণীয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে ইতালির পোর্তোফিনোতে। আনুষ্ঠানিকতা শেষে ছিল বিশেষ ডিনারের ব্যবস্থা। সেই ওয়েলকাম ডিনারেও কোর্টনি পরেছিলেন ওয়াইনরঙা ডলচে অ্যান্ড গাবানা গাউন। লাইভ ‘আই কান্ট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ’ গানের তালে নেচেছেন সদ্য বিবাহিত এই জুটি।

মেয়ে নিয়ে বিয়েতে উপস্থিত কাইলি জেনার
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নববধূর কাছের একজন ইতালি থেকে পিপল ম্যাগাজিনকে বলেন, ‘কোর্টনি সত্যিই খুব খুশি। আগেও একাধিকবার সে প্রেমে পড়েছে। কিন্তু বিয়ে করার সাহস করে উঠতে পারেনি। ট্রাভিসকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সে সত্যিই গর্বিত।’

বিয়ের পরদিন হেলিকপ্টার থেকে সমুদ্রে লাফ দিয়েছেন এই দম্পতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়েতে মা ক্রিস জেনারের হাত ধরে হেঁটেছেন কোর্টনি। উপস্থিত ছিল সৎবোন কাইলি জেনার ও তাঁর তিন বছর বয়সী মেয়ে স্টর্মি ওয়েবস্টার।

কোর্টনি ও ট্রাভিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে