শারদ সাজে পূজার মাঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রঙ বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা সমাগত। করোনাকালে এ উৎসব হবে পরিমিতভাবে। তারপরও সবাই মেতে উঠবে শারদোৎসবে; স্বাস্থ্যবিধি মেনেই হবে দেবীদর্শন। উৎসবে নিজের, পরিবারের সবার ছবি পূজামণ্ডপে কিংবা বাসায় তুলে পাঠাতে হবে। নতুন কিংবা পুরোনো যেকোনো পোশাকে ছবি তুলে, পাঠিয়ে জিতে নেওয়া যাবে রঙ বাংলাদেশের উপহার। সেরা ১০ জনকে পুরস্কৃত করবে এই ফ্যাশন হাউজ।

নিয়মাবলি

১. যুগল, পরিবার কিংবা নিজের যেকোনো উৎসবমুখর ছবি দেওয়া যাবে।
২. পূজামণ্ডপে, বাসায় অথবা শারদোৎসব উদ্‌যাপনের যেকোনো আনন্দময় মুহূর্তের ছবি দেওয়া যাবে।
৩. রঙ বাংলাদেশ বা যেকোনো ব্র্যান্ডের পোশাক পরে তোলা ছবি দেওয়া যাবে।
৪. নতুন অথবা পুরোনো যেকোনো পোশাকে তোলা ছবি দেওয়া যাবে।
৫. ছবি পাঠাতে হবে রঙ বাংলাদেশের ফেসবুক পেজের ইনবক্সে।
৬.সেই সঙ্গে নিজের ফেসবুক পেজে ‘#রঙ বাংলাদেশ শারদ সাজে পূজার মাঝে’ হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড করতে হবে।
৭. হ্যাশট্যাগ ছাড়া এবং কোনো ছবি নিজ পেজে আপলোড না করলে, তা গ্রহণযোগ্য হবে না।
৮. ছবি পাঠানোর শেষ সময় ২৬ অক্টোবর ২০২০ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।