শাড়িতে বৈশাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাড়ির সঙ্গে বৈশাখের যেন সই পাতানো সম্পর্ক। যে মেয়েটি সারা বছর হয়তো ছুঁয়েও দেখে না শাড়ি, দেখা যায়, পয়লা বৈশাখে তার কেনাকাটার তালিকায় প্রথমেই থাকে শাড়ির নাম। আর শাড়ির উপাদান, সে তো সুতি হতেই হবে।
বৈশাখ মানে লালপেড়ে সাদা গরদের শাড়ি, সেই ধারায় বদল এসেছে। অন্য উজ্জ্বল রং বৈশাখের পোশাকে দেখা গেলেও লাল-সাদার কদর বৈশাখে এখনো বেশি। আর সুতি শাড়ি সবচেয়ে জনপ্রিয় বৈশাখের উৎসবে।

ডিজাইনারদের সঙ্গে কথা বলে আর বাজার ঘুরে দেখা গেল, এবার শাড়ির নকশাতেও এসেছে পরিবর্তন। কয়েক বছর ধরে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, অ্যাপ্লিকের কাজে শাড়ির জমিনজুড়ে যে উজ্জ্বল রঙের মেলা ছিল, তা এবার কমই। বরং একরঙা জমিনে চওড়া পাড় না হলে জমিনজুড়ে ডোরাকাটা আর চেক—এমন নকশার শাড়িই যেন এবারের ফ্যাশনধারা। জমিনের রং হিসেবে সাদাই এবার এগিয়ে।


