শিক্ষার্থীদের ডিজাইনে ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের নকশা করা পোশাকে ছিল নানা রঙ
শিক্ষার্থীদের নকশা করা পোশাকে ছিল নানা রঙ
.
.

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিভাগের আয়োজনে গত ৩০ জুলাই অনুষ্ঠিত হলো বার্ষিক ফ্যাশন শো ২০১৬। রাজধানীর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১২৫ জন স্নাতক শিক্ষার্থীর নকশা করা পোশাক ছিল ফ্যাশন শোতে। ছয়টি কিউতে তুলে ধরা হয় পোশাকগুলো। ফ্যাশন শোর র্যা ম্পে অংশ নেন পেশাদার মডেলরা। পাশাপাশি ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় নৃত্য ও সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানের আলোচনায় উঠে এসেছিল জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক প্রচারণা। আলোচকেরা বলেন, জঙ্গিবাদ থেকে আমাদের রেহাই দিতে পারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। ছাত্রছাত্রীরা সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে জঙ্গিবাদ কমে আসবে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. ইমামুল কবির শান্ত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা এবং শিল্পী হাসেম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কাজি মো. মফিজুর রহমান, স্থপতি হোসনে আরা বেগম, রেজিস্ট্রার হালিম শেখসহ অনেকে।
ফ্যাশন শোর কিউগুলোতে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের প্রকৃতি, রাতের সৌন্দর্য, ব্রিটিশ রাজকীয় ফ্যাশন, বিভিন্ন প্রাণীর রং ইত্যাদি। প্রতিটি কিউয়ের শেষে ছিল নাট্য বিভাগের পরিবেশনা। বামন পুতুলের নাচ, নাটিকা পরিবেশন করেন তাঁরা।