সবজান্তা সমীপেষু
আজকাল এক টাকার পরিবর্তে একটা ক্যান্ডি দেওয়া হয় কেন?
আরাফাত হোসেন, ধানমন্ডি, ঢাকা
অনেকের কাছে টাকা হাতের ময়লা। তাই ময়লা জিনিস না দিয়ে পরিষ্কার ক্যান্ডি দেওয়াই নিরাপদ মনে করে হয়তো।
পানি চিবিয়ে খাওয়া হয় না কেন?
আরিব, বনানী, ঢাকা
পানির মন অনেক নরম বলে।
‘অভাব যখন ঘরের দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়’—এই বাক্য যদি রাজনীতিবিদদের ভাষায় বলা হয়, তাহলে কী দাঁড়াবে?
মোতালেব হোসেন, উত্তরা, ঢাকা
নির্বাচন যখন ঘরের দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন ভোটারের দরজা–জানালা—সবদিক দিয়ে ঢোকে।
ক্রিকেটারদের তুলনায় আম্পায়ারদের বয়স বেশি হয় কেন?
মো. বাবুল, নগরবাড়ী ঘাট, পাবনা
প্রায় সময়ই আঙুল তুলে কথা বলতে হয় তো, বয়সে বড় না হলে এটা তো বেয়াদবির পর্যায়ে পড়ে যাবে।
বিদ্যুৎ না থাকলে কী করব?
শ্রাবণী আক্তার, বেড়া, পাবনা
বিদ্যুতের জন্য অপেক্ষা করবেন।
সেরা প্রশ্ন
মেরে হাড় ভেঙে দেওয়ার চেয়ে মন ভাঙা বেশি কষ্টের কেন?
আরিফুল ইসলাম, মাদারগঞ্জ, জামালপুর
মানুষের শরীরে হাড় আছে ২০৬টি, মন তো একটাই; তাই কষ্টের।
অভিনন্দন আরিফ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।