এখন তরুণ-তরুণীদের প্রিয় একটি পোশাক ওভারঅলস। যা ফ্যাশনচক্রে বারবার ফিরে এসেছে। তবে স্টাইল স্টেটমেন্ট হিসেবে এর ব্যবহার শুরু হয়নি। শুরুতে এটি ব্যবহার করা হতো প্রয়োজনে। ওভারঅলের ব্যবহার শুরু হয় ১৮৯০ সালের মাঝামাঝি। সে সময় মূলত কৃষক ও কয়লা শ্রমিকেরা এটি পরতেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ-আমেরিকায় যখন নারীরা কলকারখানা থেকে শুরু করে সব ধরনের কাজে অংশ নিতে শুরু করেন, তখন থেকে তাঁরাও পোশাকটি পরতে শুরু করেন। আর বর্তমানে শিশু থেকে তরুণ-তরুণী সবাই পরছেন ওভারঅলস। একুশ শতকে ওভারঅলস ফ্যাশনেরই অংশ।
ওভারঅলসের জনপ্রিয়তার আরও কারণ হচ্ছে, এটি ক্যাজুয়াল ও স্ট্রিটওয়্যার হিসেবে পরা যায়। এটি এমন পোশাক, যার সঙ্গে অনায়াসে যোগ করা যায় আরেকটি পোশাক। যেমন ওভারঅলসের সঙ্গে শার্ট, টপ, টি-শার্ট, সোয়েট শার্ট পরা যায় সাবলীলভাবে। আবার প্রতিটিতে তৈরি হয় ভিন্ন ভিন্ন লুক।
গরমে অফশোল্ডার টপ, হাতাকাটা টি-শার্ট, হালকা এক রঙা শার্ট বা প্লেয়িড শার্ট যেমন বেছে নেওয়া যেতে পারে; শীতে তেমনি সোয়েটার, শ্রাগ, ট্রেঞ্চকোট, জ্যাকেট, প্লেয়িড ব্লেজারও পরা যায়। আরও ফ্যাশনেবল করতে যোগ করা যায় বেল স্লিভস, বেলুন স্লিভস, কোল্ড শোল্ডার, ক্রপ টপস, রিপ্লেড সিল্কসহ নানা রকম প্যাটার্নের হাতার টপ। বেছে নেওয়া যেতে পারে বিভিন্ন প্রিন্টের টপসও, যেমন ফুলেল, পোলকা ডট, ট্রাইবাল ইত্যাদি। এ ছাড়া গিংহাম চেক, ডোরাকাটা ও লেসের টপও মানানসই। আবার প্রিন্টেড ওভারঅলেও বেশ মানিয়ে যাবে একরঙা টপস।
শীত-গ্রীষ্ম সব ঋতুতে ওভারঅলস পরা যায় স্বাচ্ছন্দ্যে। ওভারঅলস নিয়ে অনেকেরই একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে, এটি ডেনিমের একটি স্টেটমেন্ট। কিন্তু ডেনিম ছাড়াও ভেলভেট, সিল্ক, নিটসহ আরও কিছু আরামদায়ক ফেব্রিকে পাওয়া যায় এই পোশাক। যা এই পোশাককে আরও বেশি পরিধানযোগ্য করে তুলেছে। ক্ল্যাসিক এক রঙা ডেনিমের ওভারঅল ছাড়াও ট্রেন্ডে যোগ হয়েছে নানা রকম প্রিন্ট। স্ট্রাইপ ও ফুলেল ছাপা, পোলকা ডট, গিংহাম চেক, প্লেয়িড, ট্রাইবাল প্রিন্ট ও কেমো প্রিন্ট এনে দিচ্ছে ট্রেন্ডি লুক।
গত কয়েক বছরে ওভারঅলের প্যাটার্নেও এসেছে পরিবর্তিত ধারা। নেকলাইনে এসেছে নানা রকম ডিজাইনের হুক এবং ফিতার ব্যবহার। সঙ্গে মেটাল চেইন, ফ্রন্ট জিপার, ফ্রন্ট বাটনসহ নানা রকম ডিজাইন। চলতি ধারায় ফিরে এসেছে সত্তরের দশকের ওয়াইড লেগ বা পায়ের দিকে চওড়া ওভারঅলস। তবে নিজেদের পছন্দ অনুযায়ীও পরা যাবে পোশাকটি। বডিফিট, সেমিফিট, ওভারসাইজড নানা ধরনের ওভারঅলসে আলাদা আলাদা লুক তৈরি হবে। ওভারঅলসের সঙ্গে রাফেলড, রিপড, প্যাচ, এমব্রয়ডারি, জিপারসহ নানা রকম ডিজাইনের পকেট এনে দিচ্ছে আরও ফ্যাশনেবল লুক।
ওভারঅলসের জনপ্রিয়তার আরও কারণ হচ্ছে এটি ক্যাজুয়াল ও স্ট্রিটওয়্যার হিসেবে পরা যায়। এটি এমন পোশাক, যার সঙ্গে অনায়াসে যোগ করা যায় আরকেটি পোশাক। যেমন ওভারঅলস সঙ্গে শার্ট, টপ, টি-শার্ট, সোয়েট শার্ট পরা যায় সাবলীলভাবে। আবার প্রতিটিতেই তৈরি হয় ভিন্ন ভিন্ন লুক।
গরমে অফশোল্ডার টপ, হাতাকাটা টি-শার্ট, হালকা একরঙা শার্ট, বা প্লেইড শার্ট যেমন বেছে নেয়া যেতে পারে; শীতে তেমনি সোয়েটার, শ্রাগ, ট্রেঞ্চকোট, জ্যাকেট, প্লেইড ব্লেজারও পরা যায়। আরও ফ্যাশনেবল করতে যোগ করা যায় বেল স্লিভস, বেলুন স্লিভস, কোল্ড শোল্ডার, ক্রপ টপস, রিপ্লেড সিল্কসহ নানা রকম প্যাটার্নের হাতার টপ। বেছে নেয়া যেতে পারে বিভিন্ন প্রিন্টের টপসও, যেমন- ফুলেল, পোলকা ডট, ট্রাইবাল ইত্যাদি। এছারা গিংহাম চেক, ডোরাকাটা ও লেসের টপও মানাসই। আবার প্রিন্টেড ওভারঅলেও বেশ মানিয়ে যাবে একরঙা টপস।
ছবি: পেকজেলসডটকম