প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসব মানে উজ্জ্বলতা। কিন্তু কখনো কখনো হালকা রঙেও রঙিন হয়ে উঠতে পারে উৎসবের দিন। এই দর্শন নিয়েই কাজ করেছেন তরুণ ডিজাইনার আফসানা ফেরদৌসী। প্রথম আলো লাইফস্টাইলের জন্য তিনি সপ্তমীর দিন ও রাতের পোশাক তৈরি করেছেন।
দিনের পোশাক তৈরি হয়েছে অফহোয়াইট খাদি কাপড়ে। ভি নেকের ফুলহাতা প্লিটেড ড্রেস। পরা যাবে সালোয়ার, প্যান্ট বা ট্রাউজারের সঙ্গেও। এর সঙ্গী হয়েছে হাতে তৈরি দেবী জুয়েলারি। দিনের জন্য এই পোশাক দারুণ উপযোগী। বিশেষত এই ভ্যাপসা গরমের দিনে খাদি শরীরকে দেবে আরাম। দূর করবে অস্বস্তি।
অন্যদিকে রাতের পোশাক আবার রঙের ছোঁয়ায় উজ্জ্বল। নীলের ঔজ্জ্বল্যে মেতে উঠবে রাত। এই লংড্রেসটি আবহাওয়া বিবেচনায় সুতি কাপড়েরই করা হয়েছে। এই লংড্রেসের সৌন্দর্য বাড়িয়েছে শিবোরির নান্দনিকতা। এই পোশাকের সঙ্গী হয়েছে রুপার গয়না।