সোনালি আঁশের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট পণ্যের মেলার উদ্বোধনী দিনে আয়োজন করা হয় ফ্যাশন শোয়ের। ছবি: ফোকাস বাংলা
পাট পণ্যের মেলার উদ্বোধনী দিনে আয়োজন করা হয় ফ্যাশন শোয়ের। ছবি: ফোকাস বাংলা

অন্দরে কিংবা বাইরে, সর্বত্রই চোখে পড়ে সোনালি আঁশের তৈরি বিভিন্ন সরঞ্জাম। কাঁধে নেওয়া ব্যাগ থেকে শুরু করে ঘরের টাইলসটিও এখন তৈরি হচ্ছে এই সোনালি আঁশ দিয়েই। দৈনন্দিন জীবনে পাটের বিস্তার বোঝা গেল জাতীয় পাটমেলায় এসে। ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে চলে এই মেলা।
৯ মার্চ এই বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার আয়োজক ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।
সোনালি আঁশের তৈরি নতুন এই ব্যবহার্য জিনিসগুলোর মধ্যে রয়েছে হাতব্যাগ, শপিং ব্যাগ, মানিব্যাগ, খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম, চারকোল, পাট থেকে তৈরি চা, প্লাস্টিক, টাইলস, পাটের সুতা, নোটবুক, মেমো বক্স, ডেস্কটপ ক্যালেন্ডারসহ আরও অনেক কিছুই। বিভিন্ন ধরনের এই ব্যাগগুলোয় রয়েছে ভিন্নধর্মী নকশা, পাখি, প্রকৃতির ছবি। একই সঙ্গে উজ্জ্বল রঙেরও ব্যবহার করা হয়েছে ব্যাগগুলোয়। পাটের তৈরি নোটবুক কিংবা ক্যালেন্ডারের প্রতিটি পৃষ্ঠা ওল্টালেই চোখে পড়বে একটি লেখা ‘ইকো ফ্রেন্ডলি’। কেননা প্রতিটি শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো, পরিবেশবান্ধব। অর্থাৎ এগুলো তৈরিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। মেলায় িছল ৬১টি স্টল। প্রতিটি স্টলেই ছিল অন্দরসজ্জার বিভিন্ন সরঞ্জাম। পাটের তৈরি কুশন কভার, বেড কভার, পর্দা, কম্বল, কার্পেট, ম্যাট্রেস, শতরঞ্জি, ডোরম্যাট। পোশাকও ছিল এই তালিকায়। ব্লেজার, জ্যাকেট, ফতুয়া, কটি ও শাড়ি। একরঙা নয়, গোলাপি, হলুদ ও কমলা—এ ধরনের বিভিন্ন রঙের আধিক্যে তৈরি করা হয়েছে পাটের এই বস্ত্র।
এই আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় পাটে তৈরি পোশাকের ফ্যাশন শো। আসাদ খানের কোরিওগ্রাফি এবং বিপ্লব সাহার স্টাইলিংয়ে র্যা ম্পে হাঁটেন মডেলেরা।