হাজার কোটি টাকার বেশির ভাগই এসেছে মডেলিং আর ব্যবসা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলাধুলার জগৎ থেকে শখের বশে বিজ্ঞাপন করেছেন বা পা রেখেছেন মডেলিংয়ে, এমন খেলোয়াড়ের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু মারিয়া শারাপোভা এদিক দিয়ে একটু আলাদা। টেনিসের জগতে একসময় রাজত্ব করা শারাপোভা খেলাধুলা ছেড়ে এখন রীতিমতো পেশাদার মডেল। টেনিস থেকে মডেলিংয়ে রাজত্ব করা পাঁচবার গ্র্যান্ড স্ল্যামজয়ী মারিয়া শারাপোভার লাইফস্টাইল দেখে নেওয়া যাক।
১ / ১৫
৩৪ বছর বয়সী মারিয়া শারাপোভার জন্ম রাশিয়ার নিয়ান শহরে। মায়ের গর্ভে থাকার সময়েই চেরনোবিল নিউক্লিয়ার দুর্ঘটনার শিকার হয় রাশিয়া। ‘ব্লাস্ট রেঞ্জে’র মধ্যে বাড়ি থাকায় স্ত্রীকে নিয়ে নিজেদের পৈতৃক ভিটা ছেড়ে চলে যান ইউরি শারাপোভ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
মাত্র ছয় বছর বয়সে প্রথম টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার নজরে পড়েন মারিয়া। মারিয়াকে ফ্লোরিডা নিয়ে যেতে পরামর্শ দেন নাভ্রাতিলোভা। সেখানের টেনিস একাডেমিতে ভর্তি করতে পারলে তার প্রতিভার সঠিক বিকাশ হবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
সেই পরামর্শমতো টাকাপয়সা ধার করে রাশিয়া থেকে মেয়েকে আমেরিকায় নিয়ে আসেন বাবা ইউরি শারাপোভ। মাত্র ৭০০ ডলার নিয়ে আমেরিকায় পা রাখেন ইউরি আর মারিয়া। লক্ষ্য, মেয়ের স্বপ্ন পূরণ করা। ৯ বছর বয়সে ফুল স্কলারশিপ নিয়ে টেনিস একাডেমিতে ভর্তি হন শারাপোভা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
২০০৪ সালে ১৭ বছর বয়সে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জেতেন শারাপোভা। এরপর একে একে জিতেছেন ৫টি গ্র্যান্ড স্ল্যাম ও ৩৫টি শিরোপা। ২০১৬ সালে নিষিদ্ধ ড্রাগ ‘মেলডোনিয়াম’ নেওয়ার দায়ে ২ বছরের জন্য নিষিদ্ধ হন। হৃদ্‌রোগের ওষুধ হিসেবে নিয়মিত ‘মেলডোনিয়াম’ নিতেন তিনি। ২০১৮ সালে টেনিসে ফিরে ২০২০ সালে পাকাপাকিভাবে অবসর নেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
ইনস্টাগ্রামে মারিয়া শারাপোভাকে অনুসরণ করছে ৪২ লাখ ভক্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
২০১২ সালে টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মারিয়া শারাপোভা। তাঁদের সম্পর্ক টিকেছিল ২০১৫ সাল পর্যন্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
২০১৮ সালে ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেকজেন্ডার জিলকেসের সঙ্গে মন বিনিময় করেন। ২০২০ সালে বাগদান শেষে এখন সুখী জীবন যাপন করছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
২০০৫ থেকে ২০১১, টানা ছয় বছর ‘ফোর্বস সেলিব্রেটি ১০০’ লিস্টে জায়গা করে নিয়েছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
মাত্র ১১ বছর বয়সে প্রথম নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। ২০১০ সালে নাইকির সঙ্গে নতুন চুক্তিতে ‘নাইকি-শারাপোভা কালেকশন’ নামে পোশাক ব্র্যান্ড তৈরি করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
২০১৭ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী ‘মাই লাইফ সো ফার’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
২০০৭ সাল থেকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সঙ্গে আছেন তিনি। চেরনোবিল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন থেকে শুরু করে সব ধরনের কাজে সাহায্য করে মারিয়া শারাপোভা ফাউন্ডেশন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
তাঁর গাড়ির সমাহারও ঈর্ষণীয়। তাঁর গ্যারেজে শোভা পায় মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার, অডি, পোরশেসহ দামি ব্র্যান্ডের সমাহার। শারাপোভার মোট সম্পদের পরিমাণ ২০ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ৭২ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
২০১৫ সালে প্রায় সাড়ে ৭ কোটি টাকা দিয়ে ক্যালিফোর্নিয়ায় একটি খামারবাড়ি কেনেন শারাপোভা। ৫ একরের এই খামারে আছে বোলিং অ্যালি, সুইমিং পুল আর দামি সব চিত্রকর্ম। ৬ ফুট ১ ইঞ্চির মারিয়া শারাপোভা টেনিস খেলে আয় করেছেন ৪ কোটি ডলার বা ৩৪৪ কোটি টাকা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
পেশাদার টেনিস থেকে অবসর নিলেও এখনো প্রতিবছর ১৫ কোটি টাকা আয় করেন মডেলিং ও ব্যবসা থেকে, সময় সুযোগ পেলেই ঘুরে বেড়ান এই টেনিস তারকা ও মডেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
‘‘সুগারপোভা’ নামে ক্যান্ডি কোম্পানির স্বত্বাধিকারী তিনি। ২০১৩ সালে চালু করা এই ব্র্যান্ডের লভ্যাংশের পুরোটাই যায় ‘মারিয়া শারাপোভা ফাউন্ডেশন’ চ্যারিটিতে। এ ছাড়া সানস্ক্রিন ব্র্যান্ড ‘সুপারগুপ’-এর ১০ শতাংশের তিনি অংশীদার
ছবি: ইনস্টাগ্রাম থেকে