হয়ে গেল দুই উপমহাদেশের দুই তারকার হাই প্রোফাইল বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটস অফিশিয়াল! ব্রুকলিন বেকহাম আর নিকোলা পেল্টাজের বিয়ের খবরে এখন আন্তর্জাতিক গণমাধ্যম সয়লাব। আর বেশির ভাগ ক্ষেত্রে শুরুর শব্দ দুটো হলো ‘ইটস অফিশিয়াল’। হ্যাঁ, ১০ এপ্রিল নিকোলার বাবা মার্কিন বিলিয়নিয়ার নেলসন পেল্টজের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে বাগানবাড়িতে হয়ে গেল জাঁকজমকপূর্ণ সেই বিয়ে। যে বাড়িতে বিয়ে হয়েছে সেটির দাম হাজার কোটি টাকা। টেনিসের তারকা দুই বোন ভেনাস আর সেরেনা উইলিয়ামসও গিয়েছিলেন বিয়েতে। একে একে সামনে আসবে এই বিয়ের নানা আয়োজনের খুঁটিনাটি খবর। রন্ধনশিল্পী, ফুটবলার, মডেল ও আলোকচিত্রী ছাড়াও ব্রুকলিনের বড় পরিচয় তিনি ডেভিড বেকহাম আর ভিক্টোরিয়া বেকহামের পুত্র। অন্যদিকে কম যান না নিকোলা! তিনি মডেল ও অভিনেত্রী। দেখে নেয়া যাক দুই উপমহাদেশের বর কনের হাই প্রোফাইল সেই বিয়ের ছবি।
‘ভোগ’ বলছে, ২১ শতকের সবচেয়ে বিস্তৃত আধুনিক প্রেম এসে মিলিত হলো বিয়ের আয়োজনে, সমুদ্রপাড়ে কনের বাবার বাড়িতে এই বর–কনে বললেন ‘আই ডু।’ ২. ২৩ বছর বয়সী তরুণ ব্রুকলিন আর ২৭ বছরের নিকোলা—দুজনই আন্তর্জাতিক ফ্যাশন আইকন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এখন তাঁরা ‘মিস্টার অ্যান্ড মিসেস পেল্টজ বেকহাম'
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এটাই নিকোলার ‘ড্রিমি ওয়েডিং ড্রেস’। গাউনের ট্রেনটি বেশ লম্বা। গাউনটি তৈরি করেছেন বিশ্বখ্যাত পোশাকের ব্র্যান্ড ভ্যালেন্তিনোর পরিচালক ইতালীয় ফ্যাশন ডিজাইনার পিয়ের পাওলো পাসোলিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৩ বছর বয়সী তরুণ ব্রুকলিন আর ২৭ বছরের নিকোলা—দুজনই আন্তর্জাতিক ফ্যাশন আইকন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এই জুটির বিয়ের ফটোশুটের দায়িত্বে ছিল বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সাদা রঙের এ গাউনের সঙ্গে ছিল মিনিমালিস্টিক সাজ। হাত ঢেকে ফেলেছেন পোশাকের সঙ্গে মানানসই গ্লাভসে। অনামিকা থেকে আলো ছড়াচ্ছে হীরের আংটি। মাথা থেকে নেমে গেছে রয়্যাল ভেইল। কানে গোল হীরার দুল। গলা খালি। অলংকারে নিজের স্বাভাবিক সৌন্দর্য ঢাকতে দেননি তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ছবিতে বাবার হাত ধরে মঞ্চের দিকে এগিয়ে চলছেন নিকোলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
তৈরি ব্রুকলিন বেকহামও। বাবা ডেভিড বেকহাম ও ভাই রোমিও বেকহাম, ক্রুজ বেকহামদের সঙ্গে তিনি এগিয়ে চলেছেন বিয়ের আসরের দিকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভিক্টোরিয়া বেকহাম এই ছবিটি পোস্ট করে নিকোলাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমাদের পরিবারে স্বাগত।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ছবিতে যাকে দেখছেন, ইনি কনের মা, ক্লডিয়া পেল্টজ। তিনি পরেছেন ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ভারসাচির রয়্যাল ব্লু রঙের গাউন
ছবি: ইনস্টাগ্রাম থেকে