২৫০ স্টোর বন্ধ করছে এইচঅ্যান্ডএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচঅ্যান্ডএম-এর স্টোর
ছবি: রয়টার্স

আগামী বছরের মধ্যে অন্তত ২৫০ আউটলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ফ্যাশন রিটেইলার সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

গেল এক দশকে বিশ্বব্যাপী শাখা ছড়ানো এই রিটেইল ব্র্যান্ডের মোট শাখা পাঁচ হাজারের বেশি। তবে গত কয়েক বছরে তারা স্টোর খোলার তুলনায় বন্ধ বেশি করেছে। আর করোনা মহামারিতে বিষয়টি আরও ত্বরান্বিত হয়েছে। অবশ্য ২৫০ স্টোর বন্ধ করে দেওয়া মানে তাদের ৫ শতাংশ স্টোর কমবে। যদিও করোনাকালীন লকডাউনে এইচঅ্যান্ডএম ৮০ শতাংশ আউটলেট বন্ধ রাখতে বাধ্য হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে বেশির ভাগ খুলে দেওয়া হলেও এখনো ৩ শতাংশের মতো স্টোর বন্ধ রয়েছে।

চলতি বছরের তৃতীয় কোয়ার্টারেও তাদের লাভ আশাব্যঞ্জক না হওয়ায় স্টোর বন্ধ করে অললাইনের দিকে ঝুঁকছে বেশি। তবে তাদের বিক্রিতে যে ধস নেমেছিল, তা আস্তে আস্তে কাটিয়ে উঠছে জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হেলেনা হেলমারসন বলেছেন যে চ্যালেঞ্জ মোটেই শেষ হয়ে যায়নি। খারাপ সময় এখনো রয়েছে।

এইচঅ্যান্ডএম-এর স্টোর
ছবি: রয়টার্স

অন্যদিকে এইচঅ্যান্ডএমের প্রতিদ্বন্দ্বী জারা অবশ্য লাভের মুখ দেখেছে মে-জুলাই কোয়ার্টারে। এইচঅ্যান্ডএমের মতে, বছরের তৃতীয় কোয়ার্টারে তাদের আয় আশাতীত হয়েছে। যদিও গতবারের এই কোয়ার্টারের লাভের তুলনায় তা প্রায় অর্ধেক। গত বছর যেখানে ছিল ৫০০ কোটি ডলার, সেখানে এবার হয়েছে মাত্র ২৬৫ কোটি। যদিও বছরের শেষ কোয়ার্টারে ১-১.৫ শতাংশ বেশি প্রবৃদ্ধির আশা এইচঅ্যান্ডএমের।