ছবিতে ছবিতে দেখুন বর্ণমেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম আলোর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে হয়ে গেল বর্ণমেলা। মেলায় কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে। সাদা–কালো পোশাক পরে মা-বাবার সঙ্গে এসেছিল শিশুরা। এসেছিলেন সমাজের বিভিন্ন স্তরের নানা বয়সী মানুষ। সারা দিনের বিভিন্ন সময়ে মেলার বেশ কিছু মুহূর্ত ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন