রাজধানীর ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে চলছে ‘আর্টিস্টস মেক স্পেস’ প্রকল্পের অধীনে শিল্পকর্ম প্রদর্শনী। এই আয়োজনের পেছনে রয়েছে তিনটি প্রতিষ্ঠান—বৃত্ত আর্টস ট্রাস্ট, তারা থিয়েটার (যুক্তরাজ্য) ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশছবি: সংগৃহীত
২ / ৯
এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন সাতজন বাংলাদেশি ও সাতজন ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী। ‘আর্টিস্টস মেক স্পেস’ প্রকল্পের অধীনে এটি তৃতীয় প্রদর্শনী। ৭ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনীছবি: সংগৃহীত
৩ / ৯
১৪টি আর্টপিসের মধ্যে ১২টি রয়েছে ব্রিটিশ কাউন্সিলে আর বাকি ২টি বৃত্ত আর্ট ট্রাস্টের গ্রিন রোডের স্পেসে। সেটা বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্তছবি: সংগৃহীত
৪ / ৯
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মাল্টি ডিসিপ্লিনারি আর্ট। বিভিন্ন শৈল্পিক মাধ্যমে নিজেদের ভাষায় বক্তব্য প্রকাশ করেছেন শিল্পীরা। রয়েছে আলোকচিত্র, ভাস্কর্য, ভিজ্যুয়াল আর্ট, অডিও ড্রামা, প্রিন্টমেকিং, মিউজিক, ভিডিও, টেক্সটাইলসহ আরও নানা কিছু। এসব শিল্পমাধ্যমে উঠে এসেছে লিঙ্গ, পরিবেশ, সংস্কৃতি, ঐতিহ্যের মতো বৈচিত্র্যময় সব বিষয়ছবি: সংগৃহীত
৫ / ৯
অংশগ্রহণকারী শিল্পীরা মনে করেন, বাংলাদেশ ও ব্রিটিশ-বাংলাদেশি শিল্পীদের মধ্যে সংস্কৃতির সমন্বয় ও বিনিময়ের জন্য এমন আয়োজনের বিকল্প নেইছবি: সংগৃহীত
৬ / ৯
শিল্পীদের শিল্পী হয়ে ওঠার যাত্রায় দর্শকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দর্শকদের এই প্রদর্শনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া উচিত বলে মনে করেন শিল্পী ও এই প্রদর্শনীর কিউরেটর নাতাশা কাথিচন্দ্র। আরেকজন কিউরেটর হলেন বাংলাদেশি শিল্পী মাহবুবুর রহমানছবি: সংগৃহীত
৭ / ৯
যৌন নির্যাতনের শিকার নারীর জীবনের স্বাভাবিক স্রোতে ফিরে আসার মতো সাহসী আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন বাংলাদেশি আলোকচিত্রী মনন মুনতাকাছবি: সংগৃহীত
৮ / ৯
এই প্রদর্শনীর কাজ শুরু হয় মার্চ মাসে। শিল্পী নির্বাচনের পর তাঁরা সবাই তাঁদের ‘প্রজেক্ট প্রপোজাল’ জমা দেন। এরপর প্রায় সাত মাসের লম্বা একটা কর্মশালার মধ্য দিয়ে তাঁদের শিল্পকর্ম তৈরি হয়ছবি: সংগৃহীত
৯ / ৯
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ৭০ বছরের যাত্রা স্মরণে এই প্রকল্প। উদ্দেশ্য, তরুণ শিল্পীদের স্বকীয় চর্চাকে তুলে ধরা ও অনুপ্রাণিত করাছবি: সংগৃহীত