গত ২৫ সেপ্টেম্বর ঢাকার বনানীর ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অব কালিনারি আর্টস ক্যাম্পাসে হয়ে গেল ‘দেশি মাছের সেরা স্বাদ’ প্রতিযোগিতা। এটি আয়োজন করেছিল ফেসবুকের কেজোবিবি গ্রুপ। প্রাথমিকভাবে ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সবাই বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসেন। সেই খাবারের স্বাদ এবং সাধারণ জ্ঞান পরীক্ষার ওপর ভিত্তি করে সেরা ১০ জনকে বাছাই করা হয়। রান্নার ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ে তিনজনকে বিজয়ী নির্বাচিত করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে নুসরাত এলি, ফাতেমা হাসনাত ও আল কাওসার শেলী।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন কল্পনা রহমান (রন্ধনবিশেষজ্ঞ), সিতারা ফেরদৌস (রন্ধনবিশেষজ্ঞ) ও মাহফুজুর রহমান (সেরা রাঁধুনী চ্যাম্পিয়ন–১৪২৪)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অব কালিনারি আর্টসের চেয়ারম্যান নাজমা হুদা। অনুষ্ঠানটির চ্যানেল পার্টনার ছিল চ্যানেল ২৪। এই অনুষ্ঠানের সহ-স্পনসর ছিল আব্দুল্লাহ গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অব কালিনারি আর্টস।
নতুন দোকান
সম্প্রতি লালমাটিয়ায় যাত্রা শুরু করল দেশীয় পোশাকের প্রতিষ্ঠান ত্রিজা। এখানে থাকছে নানা ধরনের দেশীয় শাড়ির আয়োজন।