ডবল চিন কমানোর দুই ব্যায়াম

ডবল চিন কমাতে এক জোড়া ব্যায়াম। মডেল: শামা মাখিংখালেদ সরকার

থুতনির নিচে মাংসে বেড়ে আরও একটি থুতনির মতো আকার ধারণ করলে সেটাকে আমরা ডবল চিন বলে থাকি। অনেকেই ডবল চিনের সমস্যায় ভোগেন। বাড়িতে থেকে এখন হয়তো আরও অনেকের এই সমস্যা দেখা দিতে শুরু করেছে। ঘরে বসে যোগব্যায়ামের মাধ্যমে সহজেই নাই করে ফেলতে পারেন এই সমস্যা। এখানে থাকছে ডবল চিন কমানোর দুটি সহজ আসন।

শীতলী প্রাণায়াম

কীভাবে করবেন: জিহ্বাকে লম্বালম্বি ভাঁজ করে ইংরেজি ইউ আকৃতির করুন। ঠোঁটও সংকুচিত করে ফেলুন। এবার জোরে ঠোঁট ও জিহ্বার সরু ছিদ্র দিয়ে শ্বাস টেনে নিন। শ্বাস টেনে ১০-১৫ সেকেন্ড দম ধরে রেখে ছেড়ে দিন। এভাবে ১০ বার করুন।

শীতলী প্রাণায়াম। মডেল: শামা মাখিং
খালেদ সরকার

এই আসন, প্রাণায়াম বা ক্রিয়াগুলো নিয়মিত ও খালি পেটে করলেই উপকার তাড়াতাড়ি পাবেন। অধৈর্য হলে হবে না। সমস্যার তারতম্য অনুযায়ী ১-৩ মাস বা ৩-৬ মাস সময় লাগতে পারে যথোপযুক্ত উপকার পেতে। যেহেতু এগুলো করার জন্য বাড়তি কোনো সরঞ্জাম লাগছে না এবং ঘরে বসেই করতে পারছেন, তাই এর চেয়ে নিরাপদ ও উপকারী ব্যায়ামের জুড়ি মেলা ভার।

গলার মাংসপেশি সংকোচনের মাধ্যমে হাসি

যেভাবে করবেন: দেখতে বা করতে অদ্ভুত লাগলেও এই ক্রিয়া চমৎকার ফলপ্রদ। ঠোঁট যত দূর প্রসারণ করা যায় করে হাসুন। গলার মাংসপেশিগুলোকে যথাসাধ্য সংকুচিত ধরে রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে থাকবে। তবে দম আটকে রাখবেন না।

গলার মাংসপেশি সংকোচনের মাধ্যমে হাসি। মডেল: শামা মাখিং
খালেদ সরকার

সময়কাল: ৩০-৬০ সেকেন্ড ধরে রাখবেন। যখন করবেন ৫-১০ বার করুন।

উপকারিতা: ডাবল চিনের সমস্যা দূর করে। চোয়ালের গঠন সুন্দর করে।

লেখক: যোগব্যায়াম প্রশিক্ষক