স্বাস্থ্য জিজ্ঞাসা
প্রস্রাব কম হয়, আমার কিডনি কি ভালো আছে?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রশ্ন
আমার বয়স ১৭ বছর। তুলনামূলক প্রস্রাব কম হয়। রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ ৬৭.৭ মোল/লিটার। বয়স অনুপাতে ক্রিয়েটিনিনের পরিমাণ কি ঠিক আছে? কিডনি ভালো আছে কি না, কীভাবে বুঝব?—হাবিবা হোসনা
পরামর্শ
সাধারণত রক্তে ক্রিয়েটিনিন ৫৩ থেকে ৯৭.২ মোল/লিটারের মধ্যে থাকে (মেয়েদের ক্ষেত্রে)। সুতরাং আপনার রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ ঠিক আছে।
২৪ ঘণ্টায় কী পরিমাণ পানি পান করলেন এবং ২৪ ঘণ্টায় কী পরিমাণ প্রস্রাব করলেন তা মাপুন। নিয়মিত রক্তের চাপ মাপুন। নিয়মিত রক্তে চিনির পরিমাণ মাপুন। এই পরীক্ষাগুলো করুন—ইউরিন ফর আরএমই, এস ক্রিয়েটিনিন, ইউএফআর, এসিআর, ইউএসজি অব কেইউবি। পরীক্ষাগুলোতে কোনো অস্বাভাবিকতা পেলে কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন— ডা. এ এস এম জুলফিকার, কিডনি, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ এবং কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫