পাঁচ দিন ধরে জ্বর, কিন্তু ডেঙ্গুর কোনো লক্ষণ নেই, কী করব

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন, অ্যালার্জি ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. জুবায়ের আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: পাঁচ দিন ধরে আমার জ্বর। কিন্তু ডেঙ্গুর কোনো লক্ষণ নেই। বাসায় বিশ্রামে আছি। ওষুধ হিসেবে নাপা খাচ্ছি। জ্বর মাঝেমধ্যে কমে। এখনো কমই আছে। কিন্তু একেবারে সারছে না। শরীর দুর্বল। মুখ তেতো হয়ে আছে, কোনো খাবারে স্বাদ পাই না। এই অবস্থায় কী করা উচিত?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: জ্বর আছে কিন্তু ডেঙ্গুর কোনো লক্ষণ নেই বলে আপনি উল্লেখ করেছেন। বর্তমানে জ্বরের ক্ষেত্রে এমন মনে করার সুযোগ নেই। ডেঙ্গুর প্রচলিত ধরন ও লক্ষণে এখন পরিবর্তন এসেছে। পরিবর্তিত অবস্থায় হালকা জ্বর কিংবা সামান্য মাথাব্যথাও ডেঙ্গুর উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে। তাই ‘ডেঙ্গু হয়নি’ নিজে থেকেই এ ধরনের সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না। দ্রুত কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি), ডেঙ্গু এনএস১ এবং ডেঙ্গু আইজিজি অ্যান্ড আইজিএম পরীক্ষা করিয়ে নিন। ডেঙ্গু হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন। পাশাপাশি প্রচুর তরলজাতীয় খাবার খান। পানি, ডাবের পানি, স্যালাইন, বিভিন্ন ফলের রস ইত্যাদি খেতে হবে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন।