অণ্ডকোষের ব্যাথায় ভুগলে

পাঠকের পাঠানো এই প্রশ্নটির উত্তর দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালট্যান্ট (ইউরোলজিস্ট) অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির

স্বাস্থ্য জিজ্ঞাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: আমার বয়স ৮০ বছর। আমি অণ্ডকো‌ষের ব্যাথায় ভুগ‌ছি। সামান্য হাত লাগ‌লেও ব্যাথা ক‌রে। প্রস্রাবের বেগ হ‌লে তলপেটে মাঝেমধ্যে ব‌্যথা হয়। ক‌য়েক বছর ধ‌রে ইউরোম‌্যাক্স-ডি ট্যাবলেট খা‌চ্ছি। দয়া ক‌রে ব্যবস্থা জানা‌লে উপকৃত হব।

নুরুল আমীন, প‌টিয়া, চট্টগ্রাম

পরামর্শ: আপনার কথা শু‌নে ম‌নে হ‌চ্ছে, এটি অণ্ডকোষ এবং এপিডিডাইমিস অং‌শের সংক্রমণজ‌নিত সমস্যা। এটি অনেক সময় তীব্র আকার ধারণ ক‌রে। এ ক্ষেত্রে সংক্রমণ প্রশম‌নে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেব‌নের প্রয়োজন হ‌তে পা‌রে। স‌ঠিক চি‌কিৎসা পে‌তে একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞের কাছে গিয়ে পরামর্শ নিন।