বড়দের এই রোগ যখন ছোটদের হয়, কী করবেন

কিডনি ও মূত্রনালির সমস্যা মূলত বড়দের রোগ। তবে ছোটদেরও হতে পারে। জীবনব্যাপী চিকিৎসা চালাতে হয় বলে অল্প বয়সে কারও এসব রোগ দেখা দিলে মুষড়ে পড়বেন না; বরং পরিবারের ছোট কোনো সদস্যের হলে করণীয় কী জেনে নিন। বিস্তারিত লিখেছেন বারডেম জেনারেল হামপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা

ছোটদের কিডনি ও মূত্রনালির সমস্যা

প্রস্রাবে ইনফেকশন হলে তলপেটে ব্যথা হতে পারে
ছবি: ফ্রিপিক

বয়স্ক ব্যক্তিদের মতো ছোটদেরও কিডনির অনেক রকম সমস্যা হতে পারে। 

কেন হয়

  • জন্মগত ত্রুটি, যেমন কিডনি তৈরি না হওয়া, কিডনি ছোট বা অস্বাভাবিক, কিডনিতে সিস্ট।

  • বংশগত কিডনি সমস্যা।

  • কিডনিতে প্রদাহ (গ্লোমেরুলোনেফ্রাইটিস)।

  • মূত্রনালির সংক্রমণ, কিডনিতে ক্ষত।

  • এসব রোগ কখনো কখনো সামগ্রিকভাবে কিডনি অকার্যকর করে দিতে পারে।

যেসব শিশু ঝুঁকিতে

  • মূত্রনালিতে ঘন ঘন সংক্রমণ।

  • মূত্রনালিতে জন্মগতভাবে প্রতিবন্ধকতা।

  • প্রস্রাব করার সময় বেরোনোর বদলে উল্টো কিডনির দিকে ফিরে যায়। কিডনি ফুলে যায়।  

  • পরিবারে বংশগত কিডনির সমস্যা।

  • গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ।

  • প্রিম্যাচিউর বা জন্মের সময় কম ওজন নিয়ে জন্মানো শিশু।

  • উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা লুপাস রোগী।

  • শরীরের ওজন অনেক বেশি বা স্থূলকায়।

  • পানি কম খাওয়ার অভ্যাস।

  • দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন।

আরও পড়ুন

কীভাবে বুঝবেন

প্রাথমিক অবস্থায় কিডনি রোগের কোনো উপসর্গ না–ও থাকতে পারে। তবে নিচের যেকোনো উপসর্গ কিডনি রোগের উপস্থিতি নির্দেশ করে। যেমন:

  • মুখ, চোখের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া

  • লালচে প্রস্রাব

  • রক্তস্বল্পতা

  • অতিরিক্ত ক্লান্তি

  • প্রস্রাব কম বা বেশি বেশি হওয়া

  • বমি

  • উচ্চ রক্তচাপ

চিকিৎসা

চিকিৎসকের পরামর্শে ওষুধ ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ডায়ালাইসিসও লাগতে পারে।

আরও পড়ুন