স্বাস্থ্য জিজ্ঞাসা
আমার নাকের বাইরের অংশ খুব তৈলাক্ত থাকে কেন?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক
প্রশ্ন
আমার নাকের বাইরের অংশ খুব তৈলাক্ত থাকে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর। এ ছাড়া থুতনির পাশের অংশে হঠাৎ করেই সাদা সাদা দাগ সৃষ্টি হয়েছে। আমার বয়স ১৬ বছর। আমি এখনো কোনো ডাক্তার দেখাইনি।
মো. ফরহাদ
পরামর্শ
মুখ পরিষ্কার করতে ওয়েল-ফ্রি ফেসওয়াশ ব্যবহার করুন। ঘুম থেকে ওঠার পর অবশ্যই তা ব্যবহার করবেন। সাদা দাগগুলো নানা কারণে হতে পারে। যেমন একজিমা, শ্বেতী বা ছত্রাক। এগুলো না দেখে ব্যবস্থা দেওয়া ঠিক হবে না। একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া ভালো।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মোহাম্মদ আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫