ইদানীং খাবারের সময় বা খাবারের পরপরই ব্যথাহীন হার্টবিট বাড়ে, করণীয় কী?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন

আমার বয়স ৫৩ বছর। নিয়মিত রাতে ওলমেসারটান মেডোক্সোমিল, সকাল-রাতে ডিলটিয়াজেম, দুপুরে মেটফরমিন এবং রাতে মন্টিলুকাস্ট ওষুধ খেতে হয়। রক্তে গ্লুকোজের মাত্রা অভুক্ত অবস্থায় ৮–এর নিচে, খাওয়ার পর ১১। ইদানীং খাবারের সময় বা খাবারের পরপরই ব্যথাহীন হার্টবিট বাড়ে। বেশ কিছুক্ষণ থাকে। পরে স্বাভাবিক হয়। করণীয় কী?—আজাদ খান

পরামর্শ

আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। নিয়মিত সুষম খাবার এবং ব্যায়াম করার পরও যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তবে ওষুধের সমন্বয় করতে হবে। ব্যায়াম করার সময় যদি বুকে কোনো ব্যথা বা চাপ অনুভব করেন, তাহলে কিছু পরীক্ষা করে জেনে নিন হার্টের সমস্যা আছে কি না। ডায়াবেটিসের পাশাপাশি আপনার ওজন, রক্তের কোলেস্টেরলের মাত্রা, উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি।

পরামর্শ দিয়েছেন—ডা. মারুফা মোস্তারী, এন্ডোক্রাইনোলজিস্ট, পরামর্শক, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫