স্বাস্থ্য জিজ্ঞাসা
উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও কিডনি জটিলতায় ভুগলে কি টিকা দেয়া যাবে?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
প্রশ্ন
আমি একজন নারী, বয়স ২৪ বছর। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন ৪২ কেজি। আমার পায়ের তালু গরমকালে সব সময় গরম থাকে, তবে শীতের সময় ঠান্ডা থাকে। আমার হৃৎস্পন্দন মিনিটে ৮৮, স্বাভাবিকের চেয়ে একটু বেশি, পরামর্শ চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
আপনার হার্টবিট বা হৃৎস্পন্দন আসলে অত বেশি নয়। ৯০-এর বেশি থাকলে অতিরিক্ত হার্টবিট বা ট্যাকিকার্ডিয়া বলা যেত। সমস্যা শুনে জটিল কিছু মনে হচ্ছে না, তবে থাইরয়েডের পরীক্ষা করে নিতে পারেন।
প্রশ্ন
আমার বাবার বয়স ৭০ বছর। অনেক বছর ধরে অ্যাজমা, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও কিডনি জটিলতায় ভুগছেন। এই রোগগুলোর জন্য নিয়মিত ওষুধ সেবন করছেন। তিনি করোনার টিকা নিতে পারবেন কি?
মো. তাওহীদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়
পরামর্শ
এই রোগগুলোর কোনোটিই টিকা নেওয়ার পথে অন্তরায় নয়। বরং আপনার বাবা করোনার উচ্চ ঝুঁকিতে আছেন। তাই যত দ্রুত সম্ভব তাঁকে টিকা দেওয়ার ব্যবস্থা করুন।
পরামর্শগুলো দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫