ওয়াটার হিটারে গরম করা পানি খেলে কি কোনো ক্ষতি হবে?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ১ 

ওয়াটার হিটারে গরম করা পানি প্রতিদিন পান করলে কি কোনো ক্ষতি হবে? শুনেছি, এ থেকে ক্যানসার হতে পারে।

রিপন রায়, পঞ্চগড়

পানি ফুটিয়ে ঠান্ডা করে পরিষ্কার পাত্রে পান করুন
ছবি: সংগৃহীত

পরামর্শ: ২

এ ধরনের ধারণা ঠিক নয়। তবে পানি ফুটন্ত অবস্থায় কয়েক মিনিট থাকার পর ঠান্ডা করে পরিষ্কার পাত্রে বা জগে ভরে নেবেন।

প্রশ্ন: ২

আমার নানির বয়স ৬২ বছর। হঠাৎ একদিন তাঁর কালো পানির মতো পাতলা পায়খানা হয় ও জ্বর ওঠে। তখনই তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর প্রস্রাব ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসক তাঁকে কিছু ওষুধ লিখে দেন। তিনিও তা নিয়মিত গ্রহণ করেন। কিন্তু ইদানীং তাঁর রুচি কমে যাচ্ছে, দিন দিন দুর্বল হয়ে প্রায় শয্যাশায়ী হয়ে পড়ছেন। এ ক্ষেত্রে করণীয় কী?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: ২

কালো পানির মতো বা আলকাতরার মতো পায়খানা হওয়া মানে পায়খানার সঙ্গে রক্তপাত হচ্ছে। এ বয়সে এ ধরনের উপসর্গ দুশ্চিন্তার বিষয়। তা ছাড়া অরুচি, দুর্বলতা, ওজন হ্রাস—এগুলোও ভালো লক্ষণ নয়। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা, যেমন যকৃতের অবস্থা, এন্ডোস্কপি, কোলনস্কপি ইত্যাদির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করার জন্য দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫