করোনা, রূপের তোমার নেইকো শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

করোনা ম্রিয়মাণ হলে কী হবে, নব নব রূপে দিচ্ছে জানান। ডেলটা ক্রন। অমিক্রন নিও কভ। আরও কত। এরপর এল আরেক নতুন রূপ এক্সই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাল, এটি হলো অন্যগুলোর চেয়ে ১০ শতাংশ বেশি সংক্রামক।
কোত্থেকে এর আগমন?

ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের ধারণা, অমিক্রন রূপের বিএ–১ আর বিএ–২ উপজাতির সংমিশ্রণে মিউটেশন হলো এই এক্সই।

আরও পেছনে গেলে দেখা যায়, গত জানুয়ারি মাসে ব্রিটেনে হয়েছে এর আবির্ভাব। এ পর্যন্ত এমন ৬০০ সংক্রমণের খবর এসেছে। এগুলোর মারণক্ষমতা এত না হলেও সংক্রমণক্ষমতা বেশি।

কোনটি তাহলে সবচেয়ে বেশি সংক্রামক?

যা জানা যায়, এ পর্যন্ত বিএ–২ হলো সবচেয়ে বেশি সংক্রামক। যুক্তরাষ্ট্রে সংক্রমণের পেছনে এর অবদান বেশি। ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জার চেয়ে বেশি সংক্রামক।
আমরা অপেক্ষায় আছি, আর কী আসছে আগামী দিনে করোনা থেকে এবং কবে তা হবে স্থানিক এক সংক্রমণ।