করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার পর গর্ভধারণ করেছি, এখন দ্বিতীয় ডোজ কি নিতে পারব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন

আমি করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার পর গর্ভধারণ করেছি। এখন দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ জানানো হয়েছে। এখন কি টিকা নিতে পারব?—নাম প্রকাশে অনিচ্ছুক

করোনার টিকা
ছবি: এএফপি

পরামর্শ

বাংলাদেশে অন্তঃসত্ত্বা নারী এবং স্তন্যদান করা মায়েদের কোভিড-১৯-এর টিকা গ্রহণে কোনো বাধা নেই এবং তাঁদের টিকা দেওয়া যেতে পারে বলে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় টিকা পরামর্শক কমিটি।

এদিকে গর্ভবতী মায়েদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের জাতীয় ফোরাম অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) বেশ কিছুদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে গর্ভবতী মা ও স্তন্যদান করা মায়েদের টিকার আওতায় আনার আবেদন করেছে। আসলে গর্ভবতীর টিকা গ্রহণের ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখা হয় তার মধ্যে একটি হচ্ছে ঝুঁকি এবং আরেকটি হচ্ছে সুফল। এ ক্ষেত্রে ঝুঁকির তুলনায় সুফল বেশি বলে প্রতীয়মান। আপনি যথাসময়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।

পরামর্শ দিয়েছেন—ডা. উম্মে সালমা চৌধুরী, স্ত্রী ও প্রসূতি রোগবিশেষজ্ঞ এবং সার্জন, ল্যাবএইড হাসপাতাল, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫