কার্ডিওভাসকুলার সার্জারির ভবিষ্যৎ

ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ডিয়াক সার্জারি স্পন্দনশীল একটি বিষয়, যা প্রথম শুরু হয়েছিল ১৯৩৮ সালে ব্লালোক-টশিং শান্ট পদ্ধতির মাধ্যমে। আর ১৯৫৩ সালে ডা. জন গিববন যখন প্রথম হার্ট-লাং মেশিন আবিষ্কার করেন, তখন থেকে এ সার্জারি পূর্ণতা পেতে শুরু করে।
কার্ডিয়াক সার্জারির ভবিষ্যতে রয়েছে নাটকীয় উন্নতি, যা একজন সার্জনকে আংশিক বা সম্পূর্ণভাবে নিয়ে যাচ্ছে অভূতপূর্ব নতুন নতুন প্রযুক্তির কাছে এবং সার্জনরা নতুন নতুন পদ্ধতির ওপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছেন।

এস্কেমিক হার্ট ডিজিজ আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ, যাতে প্রতিবছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন। অ্যাকিউট সায়োকার্ডিয়াল ইনফার্কশনে যখন পিসিআই অথবা বাইপাস সার্জারি আবশ্যকীয় হয়ে পড়ে, আবার হার্ট অ্যাটাকের পর হার্টের নিলয়ের পর্দার মধ্যে যখন ছিদ্র হয়ে যায়, হার্ট সার্জারির মাধ্যমে সেই ছিদ্র বন্ধ করে রোগীর জীবন বাঁচানো হয়। কিন্তু ভবিষ্যতে আমরা পাব পারকিউটেনাস ক্লোজার ডিভাইস, যা ব্যবহৃত হবে পোস্ট ইন ফার্কশন ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট অথবা পোস্ট ইনফার্কশাল মাইট্রাল রিগারজিটেশনে ব্যবহারের জন্য।

হার্টের ভাল্‌ভের আধুনিক চিকিৎসা যেখানে ট্রান্সকেথেটার আওরটিক ভাল্‌ভ রিপ্লেসমেন্ট এখন অনেক সেন্টারে নিয়মিত হচ্ছে, যা আওরটিক স্টেনোসিস ও প্রথম সারির চিকিৎসায় উঠে এসেছে।

প্রতীকী ছবি
ছবি: টিম মোসহোল্ডার/পিক্সেলস

মাইট্রাল ভাল্‌ভ সার্জারির ক্ষেত্রে ট্রান্সকেথেটার টেকনিকে অভূতপূর্ব উন্নতি হয়েছে, যা হয়তো নিয়মিত ব্যবহৃত হবে শিগগিরই। আর এসব নতুন টেকনোলজির সঙ্গে কার্ডিয়াক সার্জনকে সমানতালে দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণ করে অন্যান্য সেন্টারের সঙ্গে এগিয়ে যেতে হবে।

কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট ও মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট

কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট ও মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট কার্ডিয়াক ফেইলিউর রোগীদের জন্য এক নতুন দিগন্ত সূচনা করেছে। টোটাল আর্টিফিশিয়াল হার্ট তখন ব্রিজ টু ট্রান্সপ্ল্যান্ট রোগীদের জন্য অনেক সহজলভ্য হয়েছে। যেসব কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট রোগী অপেক্ষমাণ আছেন বা হয়তো তাঁদের শারীরিক গঠনের জন্য বা হাই ডিগ্রি অব সেনসিটাইজেশনের জন্য এসব আর্টিফিশিয়াল হার্ট ভেস্টিনেশনথেরাপি হিসেবে ব্যবহৃত হতে পারে।

অ্যারিথসিয়া সার্জারি প্রতিনিয়ত নতুনভাবে বিকশিত হচ্ছে। কার্ডিয়াক সার্জন ও ইলেকট্রোফিজিওলজিস্টের সম্মিলিত প্রচেষ্টায় এসব সার্জারি এখন কম আক্রমণাত্মক এবং সহনীয় হয়ে উঠেছে রোগীদের জন্য। সেই সঙ্গে হাইব্রিড অ্যাপ্রোচের সম্ভাবনার দ্বার নতুনভাবেও প্রসারিত হচ্ছে।

মিনিমাল অ্যাকসেস সার্জারি

ছোট করে কেটে হার্ট সার্জারি, রোবটিক টেকনোলজি ও নোবেল বায়োকম্পটেবল কার্ডিও পালমোনারি বাইপাস সার্কিট অথবা এ সার্কিট ব্যবহার না করে সার্জারি, সার্জারি–পরবর্তী জটিলতা অনেক কমিয়ে দিয়েছে।

এখন অনেক ছোট করে কেটে হার্ট ভাল্‌ভের সব ধরনের সার্জারি ও বাইপাস সার্জারি নিয়মিত সম্পন্ন হচ্ছে।

কার্ডিয়াক সার্জারির ভবিষ্যৎ সম্ভাবনা অনেক উজ্জ্বল। কার্ডিয়াক সার্জন নিজেকে একজন ইন্টারভেনশনাল কার্ডিয়াক স্পেশালিস্ট হিসেবে বিকশিত করছেন ও তৈরি হচ্ছেন। অত্যন্ত ব্যয়বহুল কার্ডিয়াক সার্জারি সবার জন্য বিরাট চ্যালেঞ্জ। তারপরও যেসব চিকিৎসা বা থেরাপি জীবনমান বৃদ্ধি করে, জীবনকে প্রসারিত করে ও রোগমুক্ত করে—আমাদের সবার জন্য তা সত্যিই প্রয়োজন।

লেখক: সিনিয়র কনসাল্ট্যান্ট, কার্ডিওথোসারিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, এভারকেয়ার হসপিটাল ঢাকা