কিছুক্ষণ ঝুঁকে থাকলে মাথা ঝিমঝিম করে, কেন?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ১

আমি মেয়ে। বয়স ১৬, ওজন ৪৫ কেজি, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। কিছুক্ষণ ঝুঁকে থাকলে মাথা ঝিমঝিম করে। মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য সব অন্ধকার দেখি। ইদানীং মাথা ঘোরালে বা ওপর-নিচ করলে হালকা শব্দ অনুভব করি আর একটা বাজে অনুভূতি হয়, যা বলে বোঝাতে পারছি না। এটা কি স্বাভাবিক?—জিনাত রহমান

পরামর্শ: ১

চাপমুক্ত জীবন যাপন করার চেষ্টা করো। পর্যাপ্ত পানি পান ও ব্যায়াম করতে হবে। যথেষ্ট ঘুম ও বিশ্রাম দরকার। উন্নতি না হলে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

প্রশ্ন: ২ 

আমার বয়স ২৩ বছর। আমি যখন নবম শ্রেণিতে পড়ি, তখন থেকেই আমার মাথাব্যথা শুরু। মাথাব্যথার সঙ্গে চোখ ব্যথা করে। যখন মাথাব্যথা হয়, তখন নাকের ভেতরের ময়লা নাকের গোড়ায় এসে জমে থাকে। আমি কী করতে পারি? —আশরাফুল ইসলাম

পরামর্শ: ২ 

আপনি চিন্তাজনিত কারণে মাথাব্যথায় ভুগছেন। দুশ্চিন্তামুক্ত জীবন এবং পর্যাপ্ত ঘুম এই রোগ থেকে আপনাকে মুক্তি দেবে। প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। সাইনোসাইটিসের সমস্যা থাকলে তার চিকিৎসা নিন।

পরামর্শ দিয়েছেন—ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক, নিউরোলজি, মুগদা মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫