কী করলে স্বাস্থ্যোজ্জ্বল চুল ফিরে পাব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন

আমার বয়স ১৪ বছর। একজন মেয়ে। এ বছরের শুরু থেকে আমার চুল স্বাস্থ্য হারিয়ে বেঁকে যেতে শুরু করে, তারপর চুল পড়ার পরিমাণ বাড়তে থাকে। মাথার অর্ধেক চুল পড়ে গেছে। কিছুদিন আগে খেয়াল করেছি আমার ভ্রু, পাপড়ি ও গায়ের লোমও পড়তে শুরু করেছে। চিকিৎসক বেশি পরিমাণে খেতে ও কিছু ভিটামিন সেবন করতে বলেছেন। কিন্তু তারপরও আমার চুল পড়া দিন দিন বেড়েই চলেছে। কী করলে আবার আগের মতো স্বাস্থ্যোজ্জ্বল চুল ফিরে পাব?—নাম প্রকাশে অনিচ্ছুক

চুল পড়া কমাতে নিতে হবে যত্ন

পরামর্শ

চুল পড়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি না, খতিয়ে দেখতে হবে। যেমন নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব, থাইরয়েডের সমস্যা, খুশকি বা ছত্রাক সংক্রমণ, হরমোনজনিত কোনো সমস্যা। পুষ্টিকর খাদ্যাভ্যাস, যথেষ্ট ঘুম চাই। চুল পড়ার সঙ্গে অনিয়মিত মাসিক, ওজন বৃদ্ধি ইত্যাদি সমস্যা থাকলে হরমোন বিশেষজ্ঞকে দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিন। অথবা একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫