কেবল বয়স্কদের জন্য?
অনেকেরই ধারণা যে জরায়ুমুখের ক্যানসার বয়স্ক নারীদের হয়, তাই বয়স বাড়লে নিয়মিত প্যাপস স্মিয়ার টেস্ট বা জরায়ুমুখের রস পরীক্ষা করতে হবে। কিন্তু আসলে ব্যাপারটা উল্টো। এমন পরীক্ষার উদ্দেশ্য হলো, ক্যানসার কোষ দেখা দেওয়ার আগে থেকেই ঝুঁকি শনাক্তকরণ। কোষের আকৃতি ও ধরন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে থাকলে আগে থেকেই সচেতনতার জন্য অনেক কম বয়স থেকেই এই পরীক্ষা করা উচিত।
২১ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর অন্তর অন্তর এই পরীক্ষা করা ভালো। আর ৩০ বছরের পর থেকে পাঁচ বছর অন্তর অন্তর জরায়ুমুখের রসের সঙ্গে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএ পরীক্ষাও করা উচিত। বরং বেশি বয়সে অর্থাৎ ৬৫ বছরের পর এটি প্রয়োজন নেই, যদি আগের তিনটি পরীক্ষার ফল ভালো থাকে। এমনকি কারও জরায়ুমুখ প্রতিরোধী টিকা বা ভ্যাকসিন নেওয়া থাকে, তার পরও ২১ বছর বয়স থেকে নিয়মিত এই পরীক্ষা করতে হবে।
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ|