চট্টগ্রামে বিশ্বমানের সেবা নিয়ে হাজির এভারকেয়ার হসপিটাল

কোভিড-১৯ পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই চিকিৎসাসেবা শুরু করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ৪ লাখ ৯২ হাজার বর্গফুটের বিশাল আয়তনের জায়গার ওপর নির্মিত বৃহৎ পরিসরে সেবা প্রদানকারী চট্টগ্রামের একমাত্র সুপার–স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। ৪৭০ শয্যাবিশিষ্ট এ হসপিটাল ২৭টি বিশেষ বিভাগ নিয়ে কাজ শুরু করেছে।

উদীয়মান বাজারে বিনিয়োগকারী হেলথকেয়ার গ্রুপ এভারকেয়ার গ্রুপ, দেশের বন্দরনগরী চট্টগ্রামে তাদের নতুন হসপিটাল চালু করেছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, আন্তর্জাতিক এ গ্রুপের নতুন সংযোজন হতে যাচ্ছে।

সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিক মেডিকেল প্রফেশনালসদের সঙ্গে নিয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম চট্টগ্রামের সব স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অনন্যা আবাসিক এলাকায় ৪৭০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের এ হসপিটাল চট্টগ্রামের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি সুপার–স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে থাকছে ২৪/৭ জরুরি বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপবিশেষ বিভাগ, যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও নিলেশ গুপ্ত বলেন, ‘আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, কনসালট্যান্ট, স্টাফ এবং আধুনিক প্রযুক্তিগুলোর সমন্বয়ের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম পরিচালিত হচ্ছে। চট্টগ্রামের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কোভিড ১৯-এর চিকিৎসায় আমাদের টিম অভিজ্ঞ ও সার্বিকভাবে প্রস্তুত এবং এখন পর্যন্ত গত ২০ দিনে আমরা ৩০ রোগীর চিকিৎসাসেবা দিয়েছি। রোগীদের দোরগোড়ায় বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এভারকেয়ার নিবেদিত।’