জরায়ুমুখের ক্যানসার নিরাময় সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী মরণব্যাধিগুলোর মধ্যে একটি হলো ক্যানসার। আর জরায়ুমুখের ক্যানসার তার মধ্যে অন্যতম। বাংলাদেশেও এটি মৃত্যুহারের জন্য দায়ী রোগগুলোর তালিকায় রয়েছে। তাই এ ক্যানসার যাতে প্রাথমিক পর্যায়েই প্রতিরোধ করা যায়, সে জন্য এর উপসর্গ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে। তবে আশার কথা হলো, প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে এর জটিলতা এড়ানো যায়। তার মধ্যে কিছু রয়েছে, যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, আবার কিছু রয়েছে, যেগুলো আমরা জীবনযাত্রার সঙ্গে পরিবর্তন করতে পারি। আর এর জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। নিয়মমাফিক চলাফেরার মাধ্যমে ক্যানসার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ক্যানসারকে কেন্দ্র করেই আমাদের এ আলোচনা।

এসকেএফ অনকোলজি নিবেদিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ডা. রওশন আরা বেগম, ক্যানসার বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। এ অনুষ্ঠানের আলোচ্য বিষয় ‘জরায়ুমুখের ক্যানসার’।

অনুষ্ঠানটি সরাসরি প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং এসকেএফের ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. লুবাইনা হক।

ডা. রওশন আরা বেগম বলেন, মায়ের পেটে যে অঙ্গে শিশুকে ধারণ করা হয়, তাকে জরায়ু বলে, যার একটি মুখ রয়েছে। এর মুখ থেকেই যে ক্যানসারের সৃষ্টি হয়, তা হলো জরায়ুমুখের ক্যানসার। আমাদের দেশে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। আগে এটি প্রথম অবস্থানে ছিল, বর্তমানে টিকা আবিষ্কার ও সচেতনতা বৃদ্ধির কারণে এর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

তবে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোয় জরায়ুমুখের ক্যানসারের ব্যাপকতা প্রায় তিন গুণ বেশি। আমাদের দেশে যতজন রোগী শনাক্ত হয়, তার বিশাল একটা অংশ মৃত্যুবরণ করে। এটি হলো বাংলাদেশ এবং সারা বিশ্বে জরায়ুমুখের ক্যানসারের একটি চিত্র। তবে আশার কথা এই, সময়মতো সঠিক চিকিৎসা পেলে জরায়ুমুখের ক্যানসার সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়।

জরায়ুমুখের ক্যানসারের লক্ষণগুলোর মধ্যে এইচপিভি ভাইরাস অন্যতম। এটি বিভিন্ন রকম হতে পারে। এ ছাড়া অল্প বয়েসে বিয়ে, অল্প সময়ের ব্যবধানে বারবার গর্ভধারণ, বহুগামিতা ইত্যাদি এই রোগের ঝুঁকি বাড়ায়। আবার অনিয়ন্ত্রিত মাসিকও অন্যতম কিংবা ইন্টারমিটেন্ট অর্থাৎ দুটি মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তক্ষরণ হওয়া। আবার অনেকের সহবাসের পর রক্তক্ষরণ হয়। এ উপসর্গগুলোর মধ্যে যেকোনো একটি দেখা দিলেই দ্রুত গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে।

জরায়ুমুখের ক্যানসারের লক্ষণগুলোর মধ্যে এইচপিভি ভাইরাস অন্যতম। এটি বিভিন্ন রকম হতে পারে। এ ছাড়া অল্প বয়েসে বিয়ে, অল্প সময়ের ব্যবধানে বারবার গর্ভধারণ, বহুগামিতা ইত্যাদি এই রোগের ঝুঁকি বাড়ায়।

এ ছাড়া সাদা কিংবা লালচে স্রাব নিঃসৃত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পুঁজ বের হতে পারে। ক্যানসার যদি ব্লাডার বা শরীরের অন্য কোনো স্থানে ছড়িয়ে যায়, তখন প্রস্রাবের রাস্তায় জ্বালা হতে পারে। অনেক ক্ষেত্রে মলত্যাগেও যন্ত্রণা অনুভূত হতে পারে। কারও কারও কোমরের পেছন দিকে কিংবা তলপেটে ব্যথা হয়ে থাকে। আরও অ্যাডভান্সড স্টেজে চলে গেলে ক্যানসার কিডনিতেও ছড়িয়ে পড়ে। অনেকের পায়ে পানি আসে কিংবা শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। চলাফেরায় কষ্ট হয়। অনেক সময় এটি ফুসফুস কিংবা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।

জরায়ুমুখের ক্যানসার সাধারণত ২১ বছর বয়স থেকেই স্ক্রিনিং করা যায়। এ ছাড়া যেকোনো বয়সেই বিয়ে হোক না কেন, তার তিন বছর পর থেকেই স্ক্রিনিং করা হয়ে থাকে। ৬৫ বছর বয়সের পর আর স্ক্রিনিং করা হয় না।

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিছু বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেমন ১৬ বছরের আগে কোনো মেয়ের বিয়ে না দেওয়া, জন্মনিয়ন্ত্রক পিল পাঁচ বছরের বেশি সময় ধরে সেবন না করা, বহুগামিতা রোধ ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ছাড়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং অপরিচ্ছন্নতা এড়িয়ে চলতে হবে। তা ছাড়া সময়মতো ভ্যাকসিন নিতে হবে। কারও শরীরে ক্যানসার আছে কি না, তা বোঝার জন্য যে পরীক্ষা রয়েছে, তাকেই স্ক্রিনিং বলে। সাধারণত ২১ বছর বয়স থেকেই স্ক্রিনিং করা যায়। এ ছাড়া যেকোনো বয়সেই বিয়ে হোক না কেন, তার তিন বছর পর থেকেই স্ক্রিনিং করা হয়ে থাকে। ৬৫ বছর বয়সের পর আর স্ক্রিনিং করা হয় না।

ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেই থাকেন, যারা চিকিৎসার ব্যাপারে উদাসীন। এ ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যায়, তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে ক্যানসারে আক্রান্ত কিংবা অ্যাডভান্সড স্টেজে বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে আসেন। বর্তমানে আমাদের দেশেও ক্যানসারের উন্নত চিকিৎসাব্যবস্থা রয়েছে। তাই উপসর্গ দেখামাত্রই দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।