জেডা স্মিথের চুল পড়া রোগটি আপনারও হতে পারে

স্ত্রী অভিনেত্রী জেডা পিঙ্কেট স্মিথের যে রোগ নিয়ে কৌতুক করায় অস্কারমঞ্চে উপস্থাপক ক্রিস রকের গালে চড় কষিয়ে আলোচনার জন্ম দিয়েছেন উইল স্মিথ, সে অসুখের নাম অ্যালোপেসিয়া এরিয়াটা। রোগটি সম্পর্কে জেনে নেওয়া যাক—

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইল স্মিথ ও জেডা পিঙ্কেট স্মিথ
ছবি: সংগৃহীত
  • অ্যালোপেসিয়া এরিয়াটা একধরনের অটোইমিউন রোগ। এতে শরীরের ইমিউনোলজিক্যাল গোলমালের জন্য চুলের গোড়া বা ফলিকলে ভাঙন ধরে।

অ্যালোপেসিয়া এরিয়াটা
  • অ্যালোপেসিয়া এরিয়াটা হলে মাথার ত্বকের সব চুল পড়ে যেতে পারে।

  • অ্যালোপেসিয়া টোটালিস হলে মাথার চুল পড়ে যাওয়ার সঙ্গে মুখেরও লোম, দাড়ি পড়ে যায়।

অ্যালোপেসিয়া টোটালিস হলে মাথার চুল পড়ে যাওয়ার সঙ্গে মুখেরও লোম, দাড়ি পড়ে যায়
  • অ্যালোপেসিয়া বারবি মানে দাড়ি পড়ে গিয়ে ফাঁক হয়ে যাওয়া।

অ্যালোপেসিয়া বারবি
  • অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস হলে মাথার ত্বকের চুল তো পড়েই, পা পর্যন্ত শরীরের সব লোমও পড়ে যায়।

অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস

আরেক ধরনের অ্যালোপেসিয়া আছে—অফিয়াজিক অ্যালোপেসিয়া, যাতে হেয়ারলাইন ঘিরে একটা জায়গায় শুধু চুল পড়ে।