ঠোঁট ফাটছে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া শুষ্ক আর ঠান্ডা হয়ে উঠছে। এই সময়ে ফাটবে ঠোঁট। চিড়চিড় করবে, কখনো ফেটে গিয়ে রক্তও বেরোতে পারে। ঠোঁট মূলত ফাটে পানিশূন্যতা বা শুষ্কতার জন্য। ঠোঁট ফাটা প্রতিরোধে জেনে নিন কী করতে হবে।
জিব দিয়ে ঠোঁট বারবার চাটবেন না। লালায় থাকে অ্যাসিড, যা ঠোঁটের চামড়ার জন্য আরও ক্ষতিকর। সাময়িক ভিজলেও লালা শুকিয়ে গেলে ফাটা আরও খারাপ হবে। দ্বিতীয়ত ঠোঁটের চামড়া টানাটানি বা ওঠানো চলবে না। এতে আরও ফেটে রক্ত বেরোতে পারে। নিয়মিত সকাল ও রাতে ঠোঁট ফাটা রোধে লিপ বাম লাগান। গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি ইত্যাদি ঠোঁটের জন্য প্রতিরোধমূলক আবরণ তৈরি করে। এমনকি বাড়িতে সাধারণ নারকেল তেল, ক্যাস্টর অয়েল ইত্যাদি দিয়েও সুরক্ষা মেলে। এ ছাড়া ঠোঁট ফাটা প্রতিরোধ করতে প্রচুর পানি পান করুন, ভিটামিনযুক্ত খাবার যেমন ফলমূল ও শাকসবজি খান। সূত্র: ওয়েবমেড