স্বাস্থ্য জিজ্ঞাসা
ডায়েট করে হাতের কনুই থেকে আঙুল পর্যন্ত শুকিয়ে গেছে, কী করব?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রশ্ন
আমার বয়স ২১ বছর। অতিরিক্ত ডায়েট করার কারণে হাতের কনুই থেকে আঙুল পর্যন্ত শুকিয়ে রীতিমতো অবশ হয়ে গেছে। হাত দিয়ে ঠিকমতো লিখতেও পারি না। হাত সব সময় ঠান্ডা থাকে। সমাধান জানতে চাই।—এ এইচ মুন্না, যশোর
পরামর্শ
অতিরিক্ত মাত্রায় খাদ্য নিয়ন্ত্রণের ফলে আপনার শরীরে আমিষ ও খনিজের ঘাটতি হওয়ায় মাংসপেশি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়েছে। যথাযথ খাদ্যঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত আপনার মাংসপেশি পূর্ণ ক্ষমতায় ফিরে আসবে না। অবিলম্বে প্রোটিন, আমিষ ও খনিজসমৃদ্ধ খাবার খেতে হবে এবং প্রয়োজনে একজন মেডিসিন ও পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে নিন।
পরামর্শ দিয়েছেন—ডা. যুবায়ের আহমেদ, মেডিসিন ও রিমাটোলজি বিশেষজ্ঞ, ল্যাব এইড হাসপাতাল, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫